ফাইল ছবি
শিক্ষা

মাধ্যমিক বিদ্যালয়ে ঝুলছে তালা

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ঘোষণায় আজ রোববার (১৬ জুলাই) থেকে সারা দেশে সব মাধ্যমিক বিদ্যালয় তালাবদ্ধ রয়েছে। আরও ১০ টি শিক্ষক সংগঠন এ সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করেছে।

আরও পড়ুন: সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা

বিদ্যালয় বন্ধ রেখে সারাদেশ থেকে শিক্ষকরা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। তবে বিটিএ’র সঙ্গে যুক্ত নয়, অথবা স্বায়ত্তশাসিত পরিচালিতগুলো বন্ধ রাখা হচ্ছে না বলে জানা গেছে।

বিটিএ সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া বলেন, ‘আমরা তালাবন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এটি মানছেন না বলে শুনতে পেরেছি। স্বাধীনতা যুদ্ধের সময়ও অনেকে বিরোধিতা করেছিল, কিন্তু পরে স্বাধীনতার উপকারিতা ঠিকই ভোগ করছে’।

আরও পড়ুন: রোববার থেকে মাধ্যমিক বিদ্যালয়ে তালা

প্রসঙ্গত, গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। শনিবার বিকাল ৫টার মধ্যে দাবি আদায় না হলে শিক্ষাপ্রতিষ্ঠান তালাবন্ধ রেখে রোববার সকাল থেকে সারাদেশের সব শিক্ষক-কর্মচারী ঢাকায় আসবেন বলে ঘোষণা করা হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা