আন্তর্জাতিক

ভারত ও পাকিস্তান যুদ্ধে শাহবাজ শরিফেরও ঝুঁকি ছিল: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ভারত ও পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ টানলেন। নিজের দ্বিতীয় মেয়াদে প্রথম এক বছরের কাজের খতিয়ান দিতে গিয়ে দাবি করেন, তিনি না থাকলে প্রাণ যেত ৩৫ মিলিয়ন মানুষের।

ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার ১০ মাসের মধ্যে তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হতে পারতো। তিনি দাবি করেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাকে বলেন, আমি না থাকলে ৩৫ মিলিয়ন মানুষের প্রাণ যেতে পারতো।’ এমনকি তিনি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও মারা যেতেন বলে দাবি করেন ট্রাম্প।

চলতি বছরের শেষে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। এর আগে ওয়াশিংটনের ক্যাপিটলে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণ দিলেন ট্রাম্প। শুরুতেই অর্থনীতির সাফল্য উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, আমেরিকা স্বমহিমায় ফিরে এসেছে।

গত বছর বিভিন্ন দেশের ওপর বাণিজ্য শুল্ক ঘোষণা করেছিলেন ট্রাম্প। সম্প্রতি, তার শুল্কনীতির অনেক কিছুই খারিজ করেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়কে ভাষণে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ‘মাত্র চারদিন আগে আদালত যে রায় দিয়েছেন তা দুর্ভাগ্যজনক। তবে সুখবর হলো, বেশিরভাগ দেশ আমেরিকার সঙ্গে করা নতুন চুক্তি মেনে বাণিজ্য করতে চায়।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, দ্বিতীয় দফার প্রথম বছর আসলে তাঁর তৃতীয় দফার প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু পৃথিবীতে আশ্চর্য ঘটনাও ঘটে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা