ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দ. আফ্রিকায় আগুনে শত শত বাড়ি ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী ডারবানে একটি দরিদ্র পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত ঘরবাড়ি পুড়ে গেছে। পুড়ে যাওয়া বেশিরভাগ বাড়িই খুপরি ঘর। এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন : বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবে নিহত ৩

রোববার (১৬ জুলাই) স্থানীয় সময় সকালে শহরের কেনেডি রোডের ঐ বসতিতে আগুন লাগার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসি বলছে, দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী ডারবানের একটি দরিদ্র পাড়ায় অগ্নিকাণ্ডে শত শত ঘরবাড়ি পুড়ে গেছে। রোববার সকালে শহরের কেনেডি রোডের
ঐ বসতিতে আগুন লাগে। এতে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে আরও মৃতদেহ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় বন্যা, নিহত বেড়ে ৩১

অগ্নিকাণ্ডের পর প্রচারিত বিভিন্ন ভিডিও ফুটেজে ধ্বংসাবশেষের মধ্যে খুপরি তৈরিতে ব্যবহৃত ঢেউতোলা টিনের অবশিষ্টাংশ দেখা যায়। এ সময় লোকজনকে তাদের জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করতেও দেখা গেছে।

তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

আরও পড়ুন : মোটরসাইকেল চাপায় পুলিশ সদস্য নিহত

কিছু প্রত্যক্ষদর্শী বলছেন, মদ্যপানকারী ২ জন লোকের মধ্যে তর্কাতর্কির জেরে এ আগুন শুরু হয় এবং ছড়িয়ে পড়ে।

দেশটির রেড ক্রসের একজন মুখপাত্র অগ্নিকাণ্ডের এ ঘটনাকে একটি বিপর্যয় হিসাবে উল্লেখ করেন। তার ধারণা, রোববার এ আগুনে প্রায় এক হাজার খুপরি ঘর ধ্বংস হয়ে যেতে পারে। এতে প্রায় তিন হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

আরও পড়ুন : বাসচাপায় প্রাণ গেল ২ জনের

সিয়াবোঙ্গা হ্লাতশ্বেও নামের ঐ কর্মকর্তা ইএনসিএ নিউজ সাইটকে জানান, আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য গরম খাবার, ম্যাট্রেস এবং কম্বল বিতরণ করছে রেড ক্রস।

এ সময় আরও অনুদানের জন্য জনসাধারণের কাছে আবেদন করেন তিনি।

সূত্র : বিবিসি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা