সারাদেশ

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী ব্যুরো

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গণো ধেলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজের নজরুল চত্বর থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা দুজনই কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

আটক দুজন হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. ফয়সাল আহমেদ এবং একই উপজেলার ফুলশো গ্রামের হযরত আলীর ছেলে মেশকাতুল আহমেদ হবি।

শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছেন বলে জানা গেছে। এ সময় তাঁরা জানান, তাঁদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ৫ আগস্টের পর থেকে তাঁরা নিজেরা কিংবা পরিবারের সদস্যরা দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন।

আটক দুই শিক্ষার্থীর দাবি, তাঁরা কলেজের প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা দিতে এসেছিলেন। এর বাইরে তাঁদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তবে সুযোগ পেলে আবারও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হবেন বলে জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসিকুজ্জামান প্রীতম বলেন, ‘তারা কী নিয়ে গর্ব করে? তাদের নেত্রী তো পালিয়ে গেছেন, আর ফিরে আসবেন না। এভাবে সারা দেশে ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।’

শিক্ষার্থী রাজিব বলেন, ‘তারা নিজের মুখেই স্বীকার করেছে যে তারা ছাত্রলীগ করে।

তাদের একজনের মুঠোফোন তল্লাশি করে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এমনকি গতকালও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও লেখালেখি করেছেন। আমরা তাদের কঠোর শাস্তি দাবি করছি।’

হার্ট অ্যাটাকের রোগীর প্রাণ বাঁচাতে রামেকে নতুন সাফল্য

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রথমবারের মতো হার্ট অ্যাটাকের পর জরুরি ভিত্তিতে প্রাইমারি পিসিআই চিকিৎসা দেওয়া হয়েছে। হৃদ্যন্ত্রের রক্তনালি বন্ধ হয়ে মৃত্যুঝুঁকিতে পড়া ৫৫ বছর বয়সী এক রোগীর রক্তনালিতে রিং স্থাপন করে প্রাণ বাঁচিয়েছেন চিকিৎসকেরা। চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের ক্যাথল্যাবে এ চিকিৎসা দেওয়া হয়। রোগীর নাম কাজল। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ তীব্র বুকব্যথা নিয়ে হাসপাতালে আসেন কাজল নামের এক রোগী। এর মাত্র এক ঘণ্টা আগে তাঁর ব্যথা শুরু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষায় তীব্র হার্ট অ্যাটাক শনাক্ত হয়। ইসিজিতে ধরা পড়ে অ্যাকিউট ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এ সময় তাঁর রক্তচাপ নেমে আসে ৬০/৪০-এ। হৃদ্যন্ত্রের কার্যক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় তিনি কার্ডিওজেনিক শকে আক্রান্ত হন। তাঁর জীবন নিয়ে শঙ্কা তৈরি হয়।

এ অবস্থায় প্রচলিত বিকল্প চিকিৎসার পরিবর্তে দ্রুত প্রাইমারি পিসিআই করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। তাঁকে নেওয়া হয় হাসপাতালের ক্যাথল্যাবে। সেখানে সরু নলের মাধ্যমে হৃদ্যন্ত্রের বন্ধ রক্তনালিতে রিং স্থাপন করা হয়। এতে রক্ত চলাচল

স্বাভাবিক হতে শুরু করে। চিকিৎসার পর রোগীর রক্তচাপ বেড়ে দাঁড়ায় ১২৫/৮০-এ। বর্তমানে তিনি স্থিতিশীল এবং বুকব্যথামুক্ত রয়েছেন।

এ চিকিৎসায় নেতৃত্ব দেন রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেজাউল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন ডা. আব্দুল মালেক, ডা. সাইফুল ইসলাম, ডা. রাশেদসহ বিভাগের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

ডা. রেজাউল ইসলাম বলেন, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দ্রুত হাসপাতালে আসা খুবই জরুরি। সাধারণত বুকব্যথা শুরুর দুই ঘণ্টার মধ্যে রোগী হাসপাতালে পৌঁছালে প্রাইমারি পিসিআই করার সুযোগ থাকে। এ পদ্ধতিতে হৃদ্যন্ত্রের বন্ধ রক্তনালিতে জরুরি ভিত্তিতে রিং স্থাপন করে রক্ত চলাচল স্বাভাবিক করা হয়। এটি বিশেষায়িত হৃদরোগ চিকিৎসাপদ্ধতি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

১৮ বছর পর মৌলভীবাজারে হত্যা মামলার রায়! ৬ আসামির যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আলোচিত সিএনজিচালিত অটো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা