ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় বন্যা, নিহত বেড়ে ৩৯

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত ২ দিনে (শুক্রবার ও শনিবার) কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : দ. আফ্রিকায় আগুনে শত শত বাড়ি ধ্বংস

দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বন্যা ও ভূমিধসে ১৭ জন নিহত ও ৯ জন নিখোঁজসহ বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে দেশটির উত্তর গিয়ংসাং প্রদেশে। এলাকাটি পাহাড়ি এবং ব্যাপক ভূমিধসপ্রবন।

আরও পড়ুন : পায়রায় এলো কয়লাবাহী ষষ্ঠ জাহাজ

এছাড়া প্রবল বৃষ্টিতে তলিয়ে যাওয়া টানেলের নিচে আটকে পড়া ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপকে এক উদ্ধারকারী জানান, সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ঘরবাড়ি ভেসে গেছে।

আরও পড়ুন : মোটরসাইকেল চাপায় পুলিশ সদস্য নিহত

দেশটির নিরাপত্তা মন্ত্রণালয় বলছে, বৃষ্টিপাতের কারণে প্রায় ৫৫৭০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে শনিবার (১৫ জুলাই) সকালে উত্তর চুংচেওং প্রদেশের গোয়ান বাঁধ প্লাবিত হওয়ায় হাজার হাজার মানুষকে বাড়ি ছেড়ে পালাতে বলা হয়। ঐ দিন স্থানীয় সময় রাত পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ৪২০০ জনেরও বেশি মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করে।

আরও পড়ুন : বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবে নিহত ৩

ভারী বৃষ্টিপাতের কারণে সারা দেশে ভ্রমণ ব্যাহত হয়েছে। প্রায় ২০ টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং নিয়মিত ট্রেন পরিষেবাসহ কয়েকটি বুলেট ট্রেনও স্থগিত করা হয়। এছাড়া দেশটিতে প্রায় ২০০ টি রাস্তা বন্ধ রয়েছে।

দুর্যোগ মোকাবেলায় ইউক্রেন সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল প্রধানমন্ত্রী হান ডাক সোকে সব ধরনের পদক্ষেপ নিতে বলেছেন।

আরও পড়ুন : দেশে ফিরেছেন ৬৩৮৩২ হাজি

প্রধানমন্ত্রী কর্মকর্তাদের নদীর ওভার ফ্লো এবং ভূমিধস প্রতিরোধের আহ্বান জানান। সেই সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করেন।

এদিকে কোরিয়ার আবহাওয়া প্রশাসন ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন : বাসচাপায় প্রাণ গেল ২ জনের

আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে দেশটিতে,যা পরিস্থিতিকে গুরুতর করে তুলছে।

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়া এ সময়টাতে নিয়মিত বন্যার কবলে পড়ে। তবে দেশটি সাধারণত ভালোভাবে প্রস্তুত থাকে এবং মৃত্যুর সংখ্যাও তুলনামূলকভাবে কম থাকে।

গত বছরেও রেকর্ড ভাঙা বৃষ্টিপাত এবং বন্যায় দক্ষিণ কোরিয়ায় ১১ জনেরও বেশি লোক মারা গিয়েছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা