খেলা

আইএল টি-টোয়েন্টিতে দল পেয়েছেন মুস্তাফিজ

ক্রিয়া ডেস্ক

প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আসন্ন টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশি পেসার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বাঁহাতি পেসারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন মুস্তাফিজ।

সর্বশেষ আইপিএলেও বদলি হিসেবে খেলেছিলেন ২৯ বছর বয়সী পেসার। যে দলে খেলেছিলেন সেই দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি হচ্ছে দুবাই ক্যাপিটালস। দিল্লিতে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্কের বদলি হয়ে খেলেছিলেন মুস্তাফিজ।

দিল্লি বাদে আইপিএলে সানরাইর্জাস হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসকে খেলেছেন মুস্তাফিজ।

ভারতীয় টুর্নামেন্টটি বাদে আরো তিনটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। সেসব হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ভাইটালিটি ব্লাস্টে। সব মিলিয়ে দেশের বাইরে আইএল টি-টোয়েন্টি মুস্তাফিজের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি লিগ।
তৃতীয়বারে আসরটিতে দুবাই ক্যাপিটালসে সতীর্থ হিসেবে দুষ্মন্ত চামিরা, গুলবাদিন নাইব, রোভম্যান পাওয়েলদের।

জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানকে পাশে পাচ্ছেন মুস্তাফিজ। আগামী ২ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্টটি। তার আগে আগামী মাসের ৩০ সেপ্টেম্বর হবে আসরের নিলাম। আইএল টি-টোয়েন্টির সময় আবার বিপিএল হওয়ার কথা রয়েছে। সেদিক থেকে মুস্তাফিজ বিসিবির এনওসি পাবেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা