খেলা

টাইব্রেকারে সুপার কাপ জয় পিএসজির

ক্রিয়া প্রতিবেদক

৮৪ মিনিট পর্যন্তও ২-০ গোলে পিছিয়ে ছিল পিএসজি। টটেনহাম বোধ হয় শিরোপায় এক হাত দিয়েই ফেলেছিল! কিন্তু কে জানত, নাটকের তখনো অনেক বাকি। পরের মিনিটেই গোল করেন বদলিতে নামা পিএসজির দক্ষিণ কোরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার লি কাং–ইন।

উদিনের ব্লুনার্জি স্টেডিয়ামে তখন ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর পিএসজি। যোগ করা সময়ের ৪ মিনিটে সেই স্বপ্ন পূরণ করেছেন মাঠে নামা আরেক বদলি। হেডে পর্তুগিজ স্ট্রাইকার গনসালো রামোসের গোলে ৯৪ মিনিটে ২–২ গোলে সমতায় পিএসজি!

ম্যাচ তারপর সরাসরি টাইব্রেকারে। যেখানে টটেনহাম হটস্পার্সকে ৪–৩ গোলে হারিয়ে ফ্রান্সের প্রথম ক্লাব হিসেবে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি। আর টটেনহাম গত মে মাসে ইউরোপা লিগ জয়ের পর তিন মাসের মধ্যে আরেকটি ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জয়ের সুযোগ হারাল।

নতুন কোচ টমাস ফ্রাঙ্কের অধীন এটা ছিল টটেনহামের প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচ। ৩৯তম মিনিটে ডাচ সেন্টারব্যাক মিকি ফন দে ফেন গোল করে দলকে এগিয়ে দেন টটেনহামকে। বিরতির ৩ মিনিট পর ৪৮ মিনিটে টটেনহামের হয়ে দ্বিতীয় গোলটিও ডিফেন্ডারের। আর্জেন্টাইন ক্রিস্টিয়ান রোমেরো হেডে গোল করেন পেদ্রো পোরোর ফ্রি–কিক থেকে।

গোলটি ঠেকাতে পিএসজির লুকাস শেভালিয়ের কৌশলগত কোনো ভুল করেছেন কি না, সে প্রশ্ন ম্যাচ চলাকালেই উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বল ‘ক্লিয়ার’ করতে পারেননি। ফন দে ফেনের গোলটি ফিরতি শটে।

গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হারা পিএসজি ঘুরে দাঁড়ানোর শুরু করে ২০ গজ দূর থেকে নেওয়া লি কাং–ইনের দুর্দান্ত শটে করা গোলে, যার শেষটা রামোসের হেডে করা গোলটি দিয়ে। পেনাল্টি শুটআউটে শুরুটা ভালো ছিল না পিএসজির। প্রথম শটেই ভিতিনিয়া বল পোস্টের বাইরে মারেন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা