লাইফস্টাইল

হজের পর হাজিদের করণীয় নিয়ে কাবার ইমামের দিকনির্দেশনা

সান নিউজ ডেস্ক

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হাজিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ দাওসারি।

শুক্রবার পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবায় তিনি হাজিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, হজ সম্পন্ন হওয়ার পরও ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখা আল্লাহর নৈকট্য লাভ ও হজ কবুল হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ।

খুতবায় তিনি আরও বলেন, একজন মুমিনের হৃদয়কে পরিশুদ্ধ ও ঈমানকে দৃঢ় রাখার প্রধান উপায় হলো তাওহিদের ওপর অটল থাকা, পবিত্র কোরআন ও সুন্নাহর নির্দেশনা মেনে চলা, নিয়মিত জিকির-আসকার করা এবং নেককার ও সৎ মানুষের সঙ্গ গ্রহণ করা।

তিনি হাজিদের উদ্দেশে বলেন, হজ একটি নতুন জীবনের সূচনা, তাই এই পবিত্র অভিজ্ঞতার পর জীবনকে আরও সৎ, সংযমী ও আল্লাহভীরু করে গড়ে তোলা উচিত।

এছাড়া তিনি চলতি বছরের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, সৌদি সরকারের সুসংগঠিত পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টার কারণে এবারের হজ অত্যন্ত সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

শেষে তিনি আল্লাহর কাছে হাজিদের হজ কবুল হওয়ার দোয়া করেন এবং দুই পবিত্র মসজিদের সেবায় নিয়োজিত সৌদি নেতৃত্বের কল্যাণ, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা