লাইফস্টাইল

মজাদার গরুর ভুঁড়ি ভুনা, জেনে নিন রেসিপি

ডেস্ক রিপোর্ট

গরুর ভুঁড়ি ভুনা জনপ্রিয় ও সুস্বাদু খাবার। আর গরুর ভুঁড়ি খেতে কে না পছন্দ করেন। এর স্বাদ সবার মুখেই লেগে থাকে। সঠিকভাবে পরিষ্কার ও সুস্বাদু মসলায় রান্না করলে গরম ভাত, রুটি কিংবা খিচুড়ির সঙ্গে এটি দারুণ জমে।

আর গরুর ভুঁড়ি পরিমিত খেলে শরীরে মেলে অনেক পুষ্টিগুণ। কারণ এতে রয়েছে আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, নিয়াসিন, কোলিন, জিংকসহ সেলেনিয়াম। খাদ্যতালিকায় পর্যাপ্ত সেলেনিয়াম রাখলে হৃদরোগ, বন্ধ্যত্ব ও আর্থ্রাইটিসের ঝুঁকি কমানো সম্ভব। আপনিও খেতে পারেন গরুর ভুঁড়ি ভুনা।

চলুন জেনে নিই গরুর ভুঁড়ি ভুনা রান্নার সহজ ও বিস্তারিত রেসিপি—

উপকরণ: ভুড়ি দেড় কেজি। তেল পৌনে ১ কাপ। পেঁয়াজ ২ কাপ। আদা/রসুন বাটা ২ টেবিল চামচ। গরম মসলার গুঁড়ো ১ চা চামচ। হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ। মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ। ধনে গুঁড়ো ১ টেবিল চামচ। জিরা গুঁড়ো ১ টেবিল চামচ। শুকনো বা কাঁচামরিচ ৪-৫টি। পানি ২ কাপ এবং লবণ পরিমাণমতো।

প্রণালি: প্রথমে গরুর ভুড়ি ভালো করে ধুয়ে নিন। এরপর একটি প্যানে তেল গরম করে নিন। মাঝারি আঁচে পেঁয়াজ, আদা-রসুন বাটা দিয়ে সামান্য কষিয়ে নিন। এরপর একটু পানি দিয়ে নেড়ে একেক করে সব গুঁড়ো মসলাসহ লবণ মিশিয়ে নিন। এবার ভালো করে নেড়ে হালকা আঁচে ঢেকে কষিয়ে নিন।

মসলা ভালো করে কষানো হলে, এরপর পরিষ্কার করে রাখা ভুড়ি দিয়ে ৫-৬ মিনিট নেড়ে কষিয়ে নিন। এবার দুই কাপ পানি দিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়। পানি শুকিয়ে গেলে টালা জিরা গুঁড়ো ও সামান্য গরম মসলার গুঁড়ো উপরে ছড়িয়ে ভালো করে নেড়ে নিন।

আর যদি আপনি ভুড়ি ভুনায় সামান্য ঝোল বা গ্রেভি রাখতে চান, তাহলে এ পর্যায়ে সামান্য গরম পানি মিশিয়ে দিন। ৫ মিনিট চুলার আঁচ বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে থাকুন।

আবার যদি ভাজা ভাজ করতে চান, তাহলে চুলার আঁচ কমিয়ে আরও ৭-৮ মিনিট ভেজে নিন। এ পর্যায়ে দেখবেন ভুড়ি ভুনা অনেকটা কালো হতে শুরু করেছে। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ভুড়ি ভুনা। ভাত, রুটি ও পরোটা দিয়ে দারুণ মানিয়ে যায় মুখরোচক এ খাবারটি।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা