লাইফস্টাইল

মিষ্টি-রসালো লিচু চিনবেন কীভাবে

লাইফস্টাইল ডেস্ক

লিচুর মৌসুম চলছে। বাজারে উঠতে শুরু করেছে পাকা লিচু। অনেকেই পাকা ও মিষ্টি লিচু চিনতে পারেন না; কিংবা কিনতে পারেন না। কিছু কৌশল আছে, যার মাধ্যমে আপনিও পাকা ও মিষ্টি লিচু কিনে খেতে পারবেন।

বিভিন্ন জাতের ও রঙভেদে লিচু হয়। লাল, কমলা কিংবা হালকা বাদামি রঙেরও লিচু পাওয়া যায়। তবে লাল রঙের লিচু সবাইকে বেশি আকৃষ্ট করে থাকে। তাই লিচু কেনার সময় অবশ্যই এর খোসার দিকে লক্ষ্য রাখুন। ভালো লিচু সবসময় উজ্জ্বল রঙের হয়ে থাকে। আর লিচু যদি বেশি নরম হয় তাহলে কখনো কিনবেন না। কারণ সেগুলো বেশি পাকা। এমনকি লিচুর বেশিরভাগই নষ্ট হয়।

আর মিষ্টি ও রসালো লিচু চেনার সবচেয়ে সহজ উপায় হলো— এর খোসার রঙ, আকার এবং গন্ধ পরীক্ষা করা। গাঢ় লাল রঙের, মাঝারি আকৃতির েএক ইঞ্চি) ও সতেজ বোঁটার লিচুগুলো সাধারণত পাকা ও মিষ্টি হয়। খোসায় কালচে দাগ থাকলে বা গন্ধ টক হলে তা কেনা থেকে বিরত থাকুন।

পাকা লিচুর গন্ধ মিষ্টি হয়। নাকের কাছে ধরলেই ওই মিষ্টি গন্ধ টের পাওয়া যায়। কেমিক্যালযুক্ত লিচু নাকে নিলে মিষ্টি গন্ধ পাবেন না। অনেক সময় ক্রেতাকে আকৃষ্ট করতে লিচুর গায়ে লাল রঙ দেওয়া হয়। তাই লিচু কেনার পর বাসায় গিয়ে ঘণ্টাখানেক পানিতে ভিজিয়ে রাখার পর তার থেকে রঙ বের হলেই বুঝতে পারবেন সেটি কাঁচা লিচু।

আর সবসময় গাঢ় রঙের লিচু কেনা ভালো। এবং এর সাইজ এক ইঞ্চি হয়। এমন লিচু পরিপক্ব হয়।

লিচু ভালো কিনা তা পরীক্ষা করতে এর খোসা ছাড়িয়ে দেখুন। যদি দেখেন খোসা সহজেই খুলে আসছে, তাহলে সেটি পাকা ও মিষ্টি। আর যদি সহজে খোসা না ছাড়ানো যায় কিংবা লিচুর ভেতরের অংশে বাদামি দাগ থাকে তাহলে বুঝবেন সেটি নষ্ট হতে পারে। আর বোঁটার অংশটি দেখে নিন। বোঁটা যদি তাজা ও সবুজ থাকে, তবে বুঝবেন লিচুটি গাছ থেকে সদ্য পাড়া হয়েছে। বোঁটার কাছে পচন ধরা লিচু কেনা উচিত নয়। খুব ছোট বা অতিরিক্ত বড় না কিনে মাঝারি ও গোলাকার আকৃতির লিচু বেছে নিন। গোলাকার লিচুগুলো সাধারণত বেশি মিষ্টি ও রসালো হয়।

আর লিচুর মুখ পচা থাকলে তা কখনো কিনবেন না। এমন লিচুর ভেতরেও নষ্ট থাকে। তাই ডালযুক্ত আছে এমন লিচু কিনুন। লিচু খুব দ্রুত পাকে। তাই পাকার আগেই লিচু সংরক্ষণ করা হয়। যদি আধাপাকা লিচুও কিনে আনেন, তাহলে ফ্রিজে যথাযথভাবে সংরক্ষণ করলে ২-৩ দিনের মধ্যেই লিচু পেকে যাবে। ভুলেও কখনো লিচুর বীজ খাবেন না। এতে থাকে বিষাক্ত উপাদান। এই বীজ খেয়ে ফেললে পেটে নানা সমস্যা হতে পারে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা