ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

আম দিয়ে রূপচর্চা

লাইফস্টাইল ডেস্ক : মিষ্টি ও রসালো স্বাদের একটি ফল হচ্ছে আম। সুস্বাদু এই ফল আমাদের শরীরে নানা ভাবে পুষ্টির জোগান দিয়ে থাকে। সেই সাথে ত্বক ভালো রাখতেও সমানভাবে কাজ করে আম। ত্বকের যত্নে আমের ব্যবহারের কথা অনেকেরই অজানা।

আরও পড়ুন : চোখ ভালো রাখতে ৩ ফল

ত্বক ভালো রাখতে আমের ব্যবহার সম্পর্কে জেনে নিন -

(১) ত্বকের উজ্জ্বলতা বাড়ায় : আমে আছে ভিটামিন সি, এ, ই ও বি৬। এই ভিটামিনগুলো ত্বক ভালো রাখতে দারুণ কার্যকরী। সেই সাথে আমে থাকা কপার এবং ফোলেট ত্বকের উজ্জ্বলতা ফেরাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাই ত্বকের যত্নে আম ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয় দ্রুতই।

(২) ত্বকের বয়স বাড়তে দেয় না : ত্বকে বয়সের ছাপ পড়ুক এমনটা কেউই চান না। অনেকের আবার বয়সের আগেই ছাপ পড়ে যায়। এ সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে কাজ করবে আম। আমের অ্যান্টি-অক্সিড্যান্ট গুণ ত্বকের অনেক সমস্যার সমাধান করে। ফলে মুখে বয়সের ছাপ পড়ে না। বয়স বাড়লেও বজায় থাকে তারুণ্য।

আরও পড়ুন : জাম খাওয়ার উপকারিতা

(৩) ত্বকের কোষ ভালো থাকে : ভিটামিন সি এবং ই কোষ ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে। আমে এই ২ ভিটামিনই পাওয়া যায়। উপকারী এ দুই ভিটামিন ত্বকের কোলাজেন উৎপাদনের ঘাটতি পূরণ করে।

(৪) আমের ফেস প্যাক : বাড়িতে আমের ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। সেজন্য একটি পাকা আমের খোসা ছাড়িয়ে নিন। এরপর তার সাথে ১ চা চামচ টক দই এবং ৩ চা চামচ মুলতানি মাটি মেশান। সবগুলো উপকরণ এক সাথে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন : খাবার নিরাপদ রাখবেন যেভাবে

(৫) গোলাপ জল ও আম : গোলাপ জল ও আম দিয়ে ফেস প্যাক তৈরি করতে পারেন। সেজন্য একটি আমের পাল্পের সাথে ২ চা চামচ মুলতানি মাটি, টক দই এবং গোলাপ জল মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে নিন।

(৬) বেসন ও আমের ফেস প্যাক : বেসনের সাথে আম মিশিয়ে ত্বকে ব্যবহার করলেও উপকার পাবেন। সেজন্য ৪ টেবিল চামচ আমের পাল্পের সাথে ২ টেবিল চামচ বেসন, ১ চা চামচ মধু এবং ১ চা চামচ টকদই মিশিয়ে নিন। এরপর সব উপকরণ এক সাথে ব্লেন্ড করে নিলেই ফেস প্যাক তৈরি। প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

৮ দফা দাবিতে রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা