বিনোদন

 মুক্তি পাচ্ছে অ্যাশেজের নতুন গান ‘খোয়াবে’

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার (১১ই জুন) রাতে ব্যান্ডটির নতুন গান ‘খোয়াবে’ মুক্তি পেতে যাচ্ছে। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নতুন গানের এই খবরটি নিশ্চিত করেছে ব্যান্ডটি, যা নিয়ে সামাজিক মাধ্যমে শ্রোতা ও ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

‘অ্যাশেজ’, তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় ব্যান্ড।

ভক্তদের অনেকেই গানটির লিরিক্সের অংশবিশেষ যেমন—‘খোয়াবে দেখেছি ভালো নেই, অভিযোগ রেখেছি কেউ নেই, কেউ নেই বিষন্ন নগরে...’ মন্তব্য ঘরে শেয়ার করে নিজেদের ভালোলাগা ও প্রত্যাশার কথা জানাচ্ছেন।

এর আগে গানটির একটি ট্রেলার তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছিল, যা শ্রোতাদের কৌতূহল ও আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়।

অ্যাশেজের নতুন অ্যালবাম ‘বিভ্রম’-এর অংশ‘খোয়াবে’ গানটি । কিছুদিন পর পরই এই অ্যালবামের গানগুলো একে একে প্রকাশ করেছে ব্যান্ডটি। ইতোমধ্যে এই অ্যালবামের চারটি গান শ্রোতাদের মাঝে উন্মোচন করা হয়েছে এবং পঞ্চম গান হিসেবে আজ রাতে প্রকাশ পাচ্ছে ‘খোয়াবে’।

মোট ৯টি গান নিয়ে সাজানো এই ‘বিভ্রম’ অ্যালবামের অন্য ট্র্যাকগুলো হলো, ‘কে জানে’, ‘আবেগের বাড়াবাড়ি’, ‘ছায়া’, ‘ফেরিওয়ালা’, ‘দায়’, ‘অবচেতন মনে’, ‘এলোমেলো’ এবং ‘অন্যমনস্ক’।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা