আন্তর্জাতিক
ওমান উপকূলে তেলবাহী জাহাজে

মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ওমান উপকূলে তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিখোঁজ ৩ ভারতীয় নাবিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিহতের খবর নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানায়, ওমান উপসাগরে একটি ট্যাংকারে মার্কিন সামরিক হামলায় নিখোঁজ তিন ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তিন নাবিক হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ।

বুধবার (১০ জুন) ওমানের উপকূলীয় এলাকায় সেত্তেবেলো নামের একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

পালাউ এর পতাকাবাহী ওই জাহাজটিতে ২৮ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ২৪ জন ভারতীয় নাগরিক। ওমানের সোহর বন্দরের প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে যাওয়ার সময় হামলার খবর জানিয়ে জাহাজটি একটি বিপদ সংকেত পাঠায়।

এ ঘটনায় একটি বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে বলেছে, ‘ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ সেত্তেবেলো-তে হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর নিন্দা জানাচ্ছি।’

যুক্তরাষ্ট্র জানিয়েছে, জাহাজটি ইরানি তেল বহন করায় এবং মার্কিন সামরিক বাহিনীর নির্দেশ না মানায় জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বৃহস্পতিবারও তেলবাহী জাহাজে হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতে থাকা মার্কিন ডেপুটি চিফ অফ মিশনকে তলব করে প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

তথ্যসূত্র: আল জাজিরা, এনডিটিভি

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা