সারাদেশ

ডিবি উত্তরের অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিনিধি

ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ পুরিয়া হেরোইনসহ সাতজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।

প্রথম অভিযানে গত ১১ জুন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সাভার মডেল থানার আক্রাইন সামাইর এলাকা থেকে আব্দুর রহমান (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৯ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে ১২ জুন রাত ১২টা ১০ মিনিটে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে সাব্বির হোসেন (২৫), জামাল হোসেন (৩৮) ও শাহিন মিয়া (২৪) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৫০ পুরিয়া হেরোইন ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একইদিন ভোর ৩টা ৪৫ মিনিটে সাভারের আমিনবাজার বরদেশী এলাকায় অভিযান চালিয়ে মো. তারেক (৩৮) নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এরপর সকাল ৬টা ৫ মিনিটে আমিনবাজার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মো. সুজন (৩০) ও মো. তরিকুল ইসলাম মিলন (৩৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সাব্বির হোসেনের বিরুদ্ধে চারটি, জামাল হোসেনের বিরুদ্ধে দুটি, তারেকের বিরুদ্ধে একটি এবং সুজনের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা