সারাদেশ

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

ঝালকাঠি প্রতিনিধি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হারে ছয় জেলার মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে ঝালকাঠি। এ জেলায় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছেন মাত্র ৩৭ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) বরিশাল শিক্ষা বোর্ড প্রকাশিত জেলাভিত্তিক ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ঝালকাঠি জেলার ৪ হাজার ৬৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ৪৫৭ জন। অনুপস্থিত ছিলেন ২৪২ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। তাঁদের মধ্যে ছেলে ৪৯৮ জন এবং মেয়ে ১ হাজার ১৫৫ জন।

জিপিএ-৫ পাওয়া ৩৮ শিক্ষার্থীর মধ্যে ছয়জন ছেলে এবং ৩২ জন মেয়ে।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে সবার ওপরে রয়েছে পিরোজপুর জেলা। এ জেলায় পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ। এ ছাড়া বরিশালে ৪৯ দশমিক ৯৫, বরগুনায় ৪৪ দশমিক ৬৬, ভোলায় ৩৯ দশমিক ৫৪ এবং পটুয়াখালীতে ৩৮ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে, ছয় জেলার মধ্যে সর্বনিম্ন ৩৭ দশমিক ০৯ শতাংশ পাসের হার ঝালকাঠিতে।

পরিসংখ্যান অনুযায়ী, পটুয়াখালীর তুলনায় ঝালকাঠির পাসের হার ১ দশমিক ৪২ শতাংশ পয়েন্ট এবং ভোলার তুলনায় ২ দশমিক ৪৫ শতাংশ পয়েন্ট কম।

এ বছর ঝালকাঠি জেলার ৩১টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেন। অন্যদিকে, বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ৩৫০টি কলেজের মোট ১ লাখ ৬ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯৮ হাজার ৪১২ জন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা