স্বাস্থ্য

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার নামে ভোগান্তি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের ভোগান্তির শেষ নেই, দুই একটি ঔষুধ ছাড়াই সকল ঔষুধ কিনতে হয় বাহির থেকে। পরীক্ষা নিরিক্ষার জন্য যেতে হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানে।

অন্ত: বিভাগে রোগীদের ৩৫ প্রকারের ঔষুধ সরবরহের নামের তালিকা টানানো থাকলেও ভর্তিকৃত রোগীরা পাচ্ছেন শুধু মাত্র গ্যাসের ট্যাবলেট, জ্বরের প্যারাসিট্যামল, সর্দি কাশির জন্য হিস্টাসিন ট্যাবলেট, সিরাপ ও প্রাথমিক পর্যায়ে দুই একটি স্যালাইন বেশিরভাগ ঔষুধ রোগীদের কিনে আনতে হচ্ছে বাহির থেকে। জরুরী বিভাগে সাধারণ রোগীদের মোবাইল ফোনে স্বাস্থ্য সেবা গ্রহনের জন্য ০১৭৩০-৩২৪৮৭৫ নম্বর ব্যবহৃত মোবাইল ফোনটি সার্বক্ষণ বিজি করে রাখা হয়েছে। কোন প্রকার কলকরে পাওয়া যাচ্ছেনা। কর্তৃপক্ষকে জানানো হলেও হয়নি কোন ব্যবস্থা। ঔষুধ কোম্পানির ভিজিট করা প্রতিনিধিদের খুশি করতে ডাক্তাররা হাসপাতালের সরবরাহকৃত তালিকার ঔষুধ না লিখে গ্রæপ পরিবর্তন করে ভিজিট করা কোম্পানিদের ঔষুধ ব্যবস্থাপত্র লিখছেন। যার ফলে সাধারণ রোগীরা অর্থের অভাবে ঔষুধ কিনে খেতে পারছেনা। চিকিৎসা সেবা থেকে হচ্ছেন বঞ্চিত। রোগীরা সকালের নাস্তা পাচ্ছেন ১০ টায়, দুপুরে ১টার খাবার কোন কোন দিন বেলা ২ টায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলবর্তীমোরেলগঞ্জের প্রায় ৫ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে এ উপজেলার ৩৫ শর্য্যা স্বাস্থ্য কমপ্লেক্সেটি ১৯৬২ সালে নির্মিত হলেও পরবর্তীতে ২০১৮ সালে ৫০ শর্য্যায় রুপান্তরিত হয়। কিন্তু চিকিৎসা ব্যবস্থায় হয়নি কোন পরিবর্তন। লাগেনি আধুনিকতার চিকিৎসার ছোয়া।
বৃহত্তর এ উপজেলার সাধারণ জনগনের স্বাস্থ্য সেবা চলছে এখন খুড়িয়ে খুড়িয়ে। ডাক্তার, জনবল সংকট সহ রয়েছে নানা বিধ সমস্যা। সরকারি লক্ষ লক্ষ টাকা ব্যায়ে পরিক্ষা নিরিক্ষার আধুনিক যন্ত্রপাতি থাকলেও ব্যবহৃত হচ্ছে না। রুম ও জনবল সংকটে বছরের পর বছর পড়ে রয়েছে যন্ত্রপাতি।
হাসপাতালে নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে দূর্গন্ধ পরিবেশে চলছে স্বাস্থ্য সেবা। জরুরী বিভাগের সামনে পানি জমে স্যাঁতস্বেতে পরিবেশ, প্রবেশের মূল গেটের পাশে, টিকিট কাউন্টারে ভিতরে এবং রোগীদের বসার স্থানে চেয়ারের নিচে ময়লা আবর্জনা পড়ে রয়েছে।
ভর্তিকৃত ভাইজোড়া গ্রামের জাহানারা বেগম, চিংড়াখালী গ্রামের রেকসোনা মিম, সোনাখালী গ্রামের মদিনা, উত্তর কালিকাবাড়ী গ্রামের আয়শা বেগম, বড়পড়ি গ্রামের জাহাঙ্গীর আলম, হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখসহ একাধিক চিকিৎসাধীন রোগীরা বলেন, ডাক্তার নিয়মিত এসে দেখে যাচ্ছেন ঔষুধ যা লিখছেন নিজেদের বাহির থেকে কিনে আনতে হচ্ছে। হাসপাতাল থেকে দিচ্ছে মাত্র দুই একটি ট্যাবলেট। রোগীর স্বজনরা বলেন, ৮দিন পর্যন্ত বৃদ্ধ মা মুখে কিছুই খায় না তা দেখে কোন সন্তান বসে থাকতে পাড়েনা তাই স্বার্ণ বন্ধক রেখে মাকে চিকিৎসায় নিয়ে এসেছি। সরকারি হাসপাতাল থেকে শুধু মাত্র একটি সিরাপ ও ক্যাপসুল পেয়েছি। ২হাজার ৫শত টাকার ঔষুধ বাহির থেকে কিনেছি। পরীক্ষা নিরিক্ষার জন্য ৩হজার ৫শত টাকা ব্যায় করেছি আর কতো লাগবে জানিনা। সরকারি হাসপাতালে কি কিছুই নেই। আমাদের মতো গরীবের টাকা না থাকায় চিকিৎসা হচ্ছেনা। তা হলে সরকারি হাসপাতালে এলাম কেন?
এ রকম ৩/৪ হাজার টাকার ঔষুধ বাহির থেকে কিনেছেন একাধিক রোগীর স্বজনরা। অভিযোগ রয়েছে প্রতিদিন সকালে এসে একবার মাত্র রোগীর বোডের নিচ থেকে ময়লার ঝুড়ি নিয়ে যায়। সারাদির আর কোন খবর থাকেনা। দূর্গন্ধের মধ্যে থাকতে হয় রোগীদের। বড় ডাক্তার কে তো কখনও দেখিনা রোগীর কাছে। এসব দেখার কি কেউ নেই ?
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মুজাহিদুল ইসলাম বলেন, তিনি উপজেলায় যোগদানের পরে ঔষুধ ক্রয় কোন টেন্ডার হয়নি। পুর্বের টেন্ডারের ঔষুধ দিয়ে চলতে হচ্ছে, যে কারনে ঔষুধের কিছুটা সংকটে সাময়ীক সমস্যা হচ্ছে। অন্ত: বিভিাগে সরবরাহ কৃত ঔষুধের বাহিরে গ্রæপ পরিবর্তন করে কোন ঔষুধ না লেখার জন্য ডাক্তারদের নির্দেশনা দেয়া রয়েছে। এ রকম কোন ঘটনা ঘটে থাকলে তদন্ত করে দেখা হবে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

লৌহজংয়ে মার্কেটে আগুন, রক্ষা পেল হাসপাতাল-ব্যাংক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ...

ঝালকাঠিতে পূর্ব বিরোধে সংঘর্ষ, পুত্রকে বাচাতে এসে পিতার মৃত্যু 

ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে খু...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন...

হরমুজ আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না: ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে...

আবারও প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল ভারত

নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। ঝাড়খ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা