আন্তর্জাতিক

নির্বাচন কমিশন অভিমুখী মিছিল থেকে রাহুল–প্রিয়াঙ্কা আটক

আন্তর্জাতিক ডেস্ক    

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে দিল্লি পুলিশ। আজ সোমবার সকালে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় তাঁদের আটক করে পুলিশ।

বিহারের এসআইআর ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে সোমবার প্রতিবাদ মিছিলের কর্মসূচি ছিল বিরোধী ইন্ডিয়া জোটের। সেই মোতাবেক আজ বেলা সাড়ে ১১টার দিকে পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন ভবন অভিমুখে মিছিল শুরু হয়।
মিছিলে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও শরদ পাওয়ারসহ ইন্ডিয়া জোটের নেতারা। লোকসভা ও রাজ্যসভার বিরোধী এমপিরাও মিছিলে যোগ দেন।

রাহুলকে আটকের তথ্য নিশ্চিত করেছেন দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার দীপক পুরোহিত। তবে মোট কয়জনকে আটক করা হয়েছে তিনি তা জানাননি। শুধু বলেছেন, আটককৃতদের সমাবেশ স্থলের পাশের একটি থানায় নেওয়া হয়েছে।

দীপক পুরোহিত বলেন, বিরোধী দলকে বড় পরিসরে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। কথা ছিল ৩০ জন সংসদ সদস্যের একটি দল নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জমা দেবে।

আটক হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে রাহুল বলেন, এই লড়াই রাজনৈতিক নয়, এটি সংবিধান রক্ষার লড়াই। এই লড়াই মানুষের ভোটের অধিকারের জন্য।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, আটককৃতদের মধ্যে আরও আছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী সাগরিকা ঘোষ। তাদের পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। আটকের সময় সরকারকে উদ্দেশ্য করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘তারা ভয় পাচ্ছে।’ এর আগে নির্বাচন কমিশন অভিমুখে যাত্রার সময় ইন্ডিয়া ব্লকের নেতারা ‘ভোট চোর, ভোট চোর’ বলে স্লোগান দেন।

ভারতের বিহার রাজ্যে নতুন করে ভোটার তালিকা তৈরি এবং ভোটার হওয়ার যোগ্যতা নিয়ে ইসি যেসব শর্ত দিয়েছে তা নিয়ে মূলত কংগ্রেসসহ শরিক ইন্ডিয়া জোটের ঘোরতর আপত্তি রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা