আন্তর্জাতিক

পাকিস্তানে ১৪৪ ধারা জারি 

আন্তর্জাতিক ডেস্ক    

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আজ মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিলেন। তবে এ কর্মসূচি ব্যাহত করতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ধরপাকড় হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)। লাহোর থেকেই ৩০ জনের বেশি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আন্দোলন ঠেকাতে বিভিন্ন জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে না পারায় ইসলামাবাদে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে পিটিআই।


রাষ্ট্রীয় উপহার–সংক্রান্ত একটি মামলায় ২০২৩ সালের ৫ আগস্ট থেকে ইমরান খান কারাবন্দী। বর্তমানে তিনি আদিয়ালা কারাগারে দুর্নীতির মামলায় সাজা ভোগ করছেন। তাঁর বিরুদ্ধে ২০২৩ সালের ৯ মে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবাদ আইনে একাধিক মামলায় বিচার চলছে। আজ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছিলেন তিনি। তাঁর ডাকে সাড়া দিয়ে রাজপথে নামেন দলের নেতা–কর্মীরা।

লাহোর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অপারেশনস) ফয়সাল কামরান বলেন, শহরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করায় ৩০ জনের বেশি পিটিআই কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে।

পিটিআইয়ের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘রেহানা দারের মতো একজন প্রবীণ নেতাকে পাঞ্জাব পুলিশ যেভাবে নির্লজ্জভাবে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক দৃশ্য।’

উত্তর পাঞ্জাবে পিটিআইয়ের যুব শাখার সভাপতি রাজা শাহবাজ ভাট্টি দাবি করেছেন, তিনি পুলিশের হামলায় আহত হয়েছেন। পুলিশ আরও চারজনকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।

বাহাওয়ালপুর পিটিআই দাবি করেছে, বেলুচিস্তানের কোহলু জেলায় বিক্ষোভ মিছিলে অংশ নিতে জড়ো হওয়া একাধিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পিটিআই নেতা আসাদ কায়সার গত সোমবার বলেছেন, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরেও ধরপাকড় শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পাঞ্জাবের গণমাধ্যম শাখার প্রধান শায়ান বাশির দাবি করেছেন, পুলিশ অন্তত ২০০টি অভিযান চালিয়েছে। এ সময় অসংখ্য নেতা-কর্মীকে আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে তাঁদের ছাড়িয়ে নেওয়া হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা