আন্তর্জাতিক

পুতিনকে ‘পছন্দ’ করেন মেলানিয়া : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প (৫৫) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পছন্দ’ করেন, তবে ইউক্রেনে যুদ্ধ নিয়ে তিনি পুতিনের ওপর হতাশ। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন।

বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, “মেলানিয়া পুতিনকে পছন্দ করেন। যতবার (পুতিনের সঙ্গে) আমাদের সাক্ষাৎ হয়েছে, পুতিনের সঙ্গে চমৎকারভাবে মানিয়ে নিয়েছেন তিনি।”

“তবে ইউক্রেনে যুদ্ধ নিয়ে তিনি পুতিনের ওপর হতাশ। সেদিন মেলানিয়া আমাকে বলছিলেন যে রুশ সেনারা দিনের পর দিন বোমাবর্ষণ করে কিয়েভকে ধ্বংস্তূপে পরিণত করছে।”

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর ট্রাম্প বলেছিলেন রাশিয়া-ইউক্রেনের সংঘাত অবসানকে তিনি অগ্রাধিকার দেবেন। সেই অনুযায়ী চেষ্টাও করে যাচ্ছেন ট্রাম্প। ইউক্রেনে অস্ত্র বিক্রি ও সহায়তা স্থগিতের পাশাপাশিগত কয়েক মাসে পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বেশ কয়েক বার বৈঠক করেছেন তিনি। কিন্তু এসব তৎপরতায় যুদ্ধ পরিস্থিতির দৃশ্যত কোনো অগ্রগতি হয়নি।

ব্যাপারটি উপলব্ধি করতে পেরে সম্প্রতি অপেক্ষাকৃত কঠোর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ট্রাম্প। ইউক্রেনে অস্ত্র বিক্রি ফের শুরু করার আদেশ দিয়েছেন, পাশাপাশি যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়াকে আল্টিমেটামও দিয়েছেন।

প্রথম দিকে এই আল্টিমেটামের মেয়াদ ছিল ৫০ দিন। পরে গত সপ্তাহে সেই মেয়াদ ১০ দিনে নামিয়ে এনেছেন ট্রাম্প।

তবে পুতিন বা রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে এখনও এই আল্টিমেটামের কোনো প্রতিক্রিয়া আসেনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়ার জন্ম ১৯৭০ সালে, বিলুপ্ত সমাজতান্ত্রিক রাষ্ট্র যুগোস্লাভিয়ায়। যে অঞ্চলে তিনি জন্মেছিলেন, সেটি বর্তমানে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার অন্তর্গত।

১৬ বছর বয়সে পেশাদার মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন মেলানিয়া। মডেলিংয়ের ক্যারিয়ার গড়ে তুলতে প্রথমে প্যারিস এবং তারপর ইতালির মিলানে গিয়েছিলেন তিনি। পরে ১৯৯৬ সালে মিলান থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয় ১৯৯৮ সালে। ২০০৫ সালে বিয়ে করেন তারা। এই দম্পতির একমাত্র সন্তানের নাম ব্যারন ট্রাম্প।মেলানিয়া ট্রাম্প ইউক্রেনের কট্টর সমর্থক।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা