আন্তর্জাতিক

নতুন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক    

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। প্রকাশ্যেই এ হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একইসঙ্গে ইরানে নতুন করে হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।

স্থানীয় সময় রবিবার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে কাৎজ বলেন, আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই- যদি আপনি ইসরায়েলের প্রতি হুমকি অব্যাহত রাখেন, তাহলে আমাদের লম্বা হাত আরও শক্তি নিয়ে আবারও তেহরানে পৌঁছাবে। আর এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।


ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যটি উদ্ধৃত করেছে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ। তবে ইসরায়েলি এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। এ যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রও। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় মার্কিন বাহিনী। তবে গত ২৪ জুন যুক্তরাষ্ট্রেরই মধ্যস্থতায় ১২ দিন পর সংঘাতটি স্থগিত হয়।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

হুতিদের হামলার শঙ্কায় সৌদি আরবের ক্রীড়াঙ্গনে অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক সংঘাত ও নিরাপত্তা আশঙ্কার সরাসরি প্রভাব পড়তে...

নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলিসহ নানা আয়োজনে ঢাবি শোক দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা