সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল পাকিস্তান, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা ইসলামাবাদমুখী জনস্রোতে উত্তাল পাকিস্তান। দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআই নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : আমরা কঠোর হতে চাই না

নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে উত্তাল ইসলামাবাদে সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি অশান্ত করার যেকোনো চেষ্টা ও জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রীনগর মহাসড়কের ওই ঘটনায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্র জানিয়েছে। তারসহ পাঁচটি মরদেহ স্থানীয় পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে থাকা এক পুলিশ কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন : কেউ রাষ্ট্রদ্রোহে যুক্ত থাকলে ছাড় নয়

ইসলামাবাদের ডি চকে জমায়েত করার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতা-কর্মীরা। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত।

তবে সব বাধা উপেক্ষা করে গতকাল সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে গেছে পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের ৫ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজারজনকে।

আরও পড়ুন : উত্তরের জনপদে জেঁকে বসছে শীত

ইসলামাবাদ অভিমুখী গাড়িবহরে রয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ও ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। ইসলামাবাদের ডি চক এলাকায় তাদের বিক্ষোভ করার কথা রয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি বলেছেন, ইসলামাবাদের ‘রেড জোনে’ প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেফতার করা হবে। সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, যে কেউ ওই এলাকায় এলেই গ্রেফতার করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

ডিজেল রপ্তানি নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোর পর জ্বালানি রপ্তানি সীমিত ক...

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক...

ভুয়া সচিবের প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

সচিব পরিচয়ে প্রতারণা করে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার কাছ থেকে ৩০ লাখ টাকা...

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ব্যস্ত প্রশাসন

সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্...

অজ্ঞাত নম্বর থেকে হুমকি, জিডি করলেন অপ্রতিমের বাবা-মা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা