আন্তর্জাতিক

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান বাংলাদেশের বোয়িং

নিজস্ব প্রতিবেদক

ইতালির রোমে আটকা পড়েছে বিমানের একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ।বিমানটিতে ২৬২ জন যাত্রী ছিলেন বলে বিমান সূত্র জানিয়েছে । ফ্ল্যাপে সমস্যার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানিয়েছে।

ইতালির রোমের স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজটি রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল। কিন্তু এখন সেটি রোমের লেওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দরে ‘গ্রাউন্ডেড’ অবস্থায় রয়েছে।

এ নিয়ে গত ২৮ দিনে অষ্টমবারের মত গোলযোগে পড়ল রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনটির বহরে থাকা বোয়িং উড়োজাহাজগুলো।

যাত্রীর জন্য বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে না। উড়োজাহাজটি মেরামত না হওয়া পর্যন্ত যাত্রীরা বিমানের খরচে হোটেলেই থাকবেন।


ফ্ল্যাপ হলো বিমানের ডানার পেছনের দিকে থাকা একধরনের যন্ত্র, যা বিমানের ওড়া এবং অবতরণের সময় লিফট ও ড্র্যাগ বাড়াতে বা কমাতে ব্যবহৃত হয়। এটি বিমানকে কম গতিতে উড়তে ও অবতরণে সহায়তা করে। টেক–অফ ও ল্যান্ডিংয়ের জন্যও এটি প্রয়োজনীয়।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘মূলত ফ্ল্যাপের ত্রুটির কারণেই উড়োজাহাজটির সমস্যা হয়েছে। এ কারণে রোম থেকে ঢাকার ফ্লাইটটি বাতিল করা হয়েছে। যাত্রীদের হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

রোমে গ্রাউন্ডেড উড়োজাহাজটির মেরামতপ্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রওশন কবীর। তিনি বলেন, ‘ফ্ল্যাপ মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হচ্ছে। যন্ত্রাংশগুলো আজ বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ রোমে পৌঁছাবে। এরপর ত্রুটি সারানোর কাজ করবেন প্রকৌশলীরা। একই ফ্লাইটে যাত্রীদের রোম থেকে দেশে ফেরানো হবে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা