সংগৃহিত ছবি
জাতীয়

বাসের ধাক্কায় ট্রাফিক সহায়ক শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহবাগ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা মো. মেহেদী হাসান নামে এক শিক্ষার্থী বাসের ধাক্কায় আহত হয়েছেন।

আরও পড়ুন: সাকিবের সম্পদ ক্রোকের আদেশ

সোমবার (২৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনায় আহত ওই শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।

ধানমন্ডি নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদীর ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন ট্রাফিক সার্জেন্ট রেজাউল।

তিনি বলেন, শাহবাগ মোড়ে দায়িত্ব পালন করছিলেন মেহেদী। এ সময় মিরপুরগামী দুটি বাস পাল্টাপাল্টি করতে থাকলে মেহেদী গাড়ি দুটিকে স্বাভাবিকভাবে চলার কথা বলেন। এ সময় বিকল্প পরিবহনের একটি বাস দায়িত্ব পালনরত মেহেদীকে ধাক্কা দিয়ে চলে যায়।

আহত ট্রাফিক সহায়কে ধাক্কা দেওয়া বিকল্প পরিবহনের বাসটি মিরপুর থেকে (ঢাকা মেট্রো ব ১১-৯৭৬৬) জব্দ করা হয়েছে এবং চালক সোহেলকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা