সংগৃহীত ছবি
জাতীয়

ঢাকায় আজ বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে আজ দিনের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে গরমের অনুভূতি বাড়তে পারে।

আরও পড়ুন: রাজধানীর সিএনজি গ্যারেজে আগুন নিয়ন্ত্রণে

সোমবার (২৪ মার্চ) সকালে আবহাওয়া অফিস থেকে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার এই তথ্য জানানো হয়।

এতে জানানোহয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা পূর্বের তুলনায় সামান্য বাড়তে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ২২.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৭০ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা