ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ডাবের পানির ৫ উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : শরীর সুস্থ রাখতে ডাবের পানির তুলনা হয় না। পুষ্টিবিদরা বলেন, অফিসে যাওয়ার পথে একটি ডাব খেয়ে নিলে এই গরমে তৃষ্ণা যেমন মিটবে, আবার মেদও ঝরবে।

আরও পড়ুন : ডোনাট রেসিপি

অনেকেই শরীরের বাড়তি ওজন ঝরাতে ক্যালোরি হিসাব করে খাবার খান। তারা পানীয়ের তালিকায় যোগ করতে পারেন ডাবের পানি। কারণ এই পানীয়তে কার্বোহাইড্রেট এবং ক্যালোরির পরিমাণ প্রায় শূন্য। তাছাড়া এই পানীয় মিষ্টি খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে।

এই একটি পানীয়তে প্রাকৃতিক ভাবে এতো খনিজ রয়েছে, যা অন্য আর কিছুতেই নেই। এটি শরীরে পানির ঘাটতি পূরণ করতে ও ইলেকট্রলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ডাবের পানিতে থাকা সোডিয়াম, পটাশিয়ামের মতো খনিজগুলো উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

আরও পড়ুন : ব্যথানাশক যেসব খাবার

ডাবের পানি এমন একটি উৎস, যা হজমে সাহায্য করে। পরিপাকতন্ত্রটি ঠিকভাবে কাজ করলে মানুষ সুস্থ থাকে। এতে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও।

অক্সিডেটিভ স্ট্রেস থেকে দেহের কোষগুলোকে সুরক্ষিত রাখতে অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর ডাবের পানি খাওয়া জরুরি। তাছাড়া এই অ্যান্টি-অক্সিড্যান্টের গুণে ত্বক এবং চুলের নানা সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

আরও পড়ুন : জামের বীজের উপকারিতা

গরমে তৃষ্ণা মেটাতে পানির বদলে শুধু ডাবের পানি খাওয়া যেতেই পারে। পিপাসা মেটানোর পাশাপাশি, এ পানীয়তে থাকা খনিজগুলো শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। সেই সাথে শরীর থেকে দূষিত পদার্থ বার করতেও সাহায্য করে ডাবের পানি।

সান নিউজ/এনজে/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা