ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

জামের বীজের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : চলছে ফলের মৌসুম। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে রসে টসটসে বেগুনি রঙের মিষ্টি ফল জাম। টক মিষ্টি সুস্বাদু এই ফলটি খেতে কার না পছন্দ। উপকারী এই ফল আমাদের শরীরের জন্য নানাভাবে কাজ করে। তবে জাম খাওয়ার পর এর বীজ ফেলে দেন সবাই। কিন্তু আপনি জানেন কি, এই জামের বীজ আমাদের জন্য কতটা উপকারী?

আরও পড়ুন : ব্যথানাশক যেসব খাবার

জামের বীজ দিয়ে নানান রোগের আয়ুর্বেদী চিকিৎসা করা হয়। ইউনানী এবং চৈনিক চিকিৎসাতেও এর ব্যবহার আছে। তাই এখন থেকে আর জাম খেয়ে বীজ ফেলে দেয়া ভুল করবেন না। বরং এর একাধিক উপকার সম্পর্কে জেনে এই বীজ খাওয়া চালু করতেই পারেন। আশা করছি ফল পাবেন হাতেনাতে। তাহলে চলুন জেনে নেওয়া যাক জামের বীজ কী কী রোগের দাওয়াই-


পেট ভালো রাখে

বেশিরভাগ বাঙালিরই পেটে নানা সমস্যা থাকে। গ্যাস, অ্যাসিডিটি, বদহজমসহ নানা সমস্যা লেগে থাকে। পেটের সমস্যা থেকে বাঁচতে নিয়মিত ওষুধ খান অনেকে। সেসব ওষুধের ফলে লিভার, কিডনিতে সমস্যা দেখা দিতে পারে। তাই ঘরোয়া সমাধান বেছে নিতে হবে। এক্ষেত্রে কার্যকরী হতে পারে জামের বীজ। এই বীজ পেটের অসুখ থেকে সহজেই মুক্তি দিতে কাজ করবে। জামের বীজ গুঁড়া করে একগ্লাস পানিতে মিশিয়ে সকালে খালি পেটে পান করলে উপকার পাবেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকরী থাকলে তা বিভিন্ন ধরনের সংক্রামক অসুখ থেকে শরীরকে দূরে রাখে। ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাসের মতো জীবাণু তখন আর আক্রমণ করতে পারে না। তাই সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। নিয়মিত জামের বীজ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব। প্রতিদিন সকালে জামের বীজের গুঁড়া মেশানো পানি পান করলে উপকার পাবেন।

আরও পড়ুন : ভিটামিন ডি এর অভাব পূরণে ৫ খাবার

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাইলে খেতে পারেন জামের বীজ। সেজন্য বীজ গুঁড়া করে নিতে হবে। প্রতিদিন সকালে এক গ্লাস পানিতে এক চা চামচ জামের বীজের গুঁড়া মিশিয়ে খেয়ে নেবেন। এভাবে কয়েকদিন পান করলেই সুগার লেভেল নিয়ন্ত্রণে চলে আসবে। এই পানীয় ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। যে কারণে রক্তে সুগারের মাত্রা নিম্নমুখী হয়।
​
ওজন কমাতে কার্যকরী

অতিরিক্ত ওজনের কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলসহ নানা রোগ দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে হবে। নিয়মিত জামের বীজ খেতে পারলে মেদ ঝরানো অনেকটা সহজ হবে। বিএমআই চলে আসবে স্বাভাবিক অবস্থায়।

উচ্চ রক্তচাপ দূরে রাখে

উচ্চ রক্তচাপ দূরে রাখতে চাইলে খাবারের ক্ষেত্রে হতে হবে সচেতন। এই রোগ নিয়ন্ত্রণ করা না গেলে তা কিডনি, হার্ট, চোখ সহ বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে। উচ্চ রক্তচাপ কমাতে আপনাকে সাহায্য করতে পারে জামের বীজ। এই বীজের গুঁড়া মিশিয়ে পানি পান করলে তা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে। এটি হৃৎপিণ্ড ভালো রাখতেও সাহায্য করে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা