ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ডোনাট রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : শিশুদের প্রিয় একটি খাবার হলো ডোনাট। সাধারণত এটি বাইরে থেকে কিনে খাওয়া হয়। খুব সহজে আপনি বাড়িতে খাবারটি আরও স্বাস্থ্যকরভাবে তৈরি করে নিতে পারেন। এটি খুব কম খরচে ও অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। শিশুসহ অন্যরাও খেতে পারবে সুস্বাদু এই ডোনাট।

আরও পড়ুন : চোখ ভালো রাখতে ৩ ফল

জেনে নিন ডোনাট তৈরির রেসিপি-

উপকরণ : ময়দা ৩ কাপ, বেকিং পাউডার ১ টেবিল চামচ, লবণ সামান্য, ডিম ৪ টি, চিনি ১/২ কাপ, দুধ ১/২ কাপ, মাখন গলানো ১/৩ কাপ, তেল ভাজার জন্য পরিমাণমতো, গলানো চকলেট ১ কাপ।

আরও পড়ুন : খাবার নিরাপদ রাখবেন যেভাবে

তৈরি পদ্ধতি :

প্রথমে একটি পাত্রে ডিমের সাথে চিনি দিয়ে ফেটে নিন। এরপর তাতে দুধ ও মাখন মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার, লবণ এক সাথে চেলে নিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে ফ্রিজে ৩০-৪০ মিনিটের জন্য রেখে দিন।

এবার সেই ডো ফ্রিজ থেকে বের করে ময়দা ছিটিয়ে ৫ মি.মি.পুরু ছোট রুটির মতো বেলে নিন। ডোনাট কাটার বা গোল ধারালো যেকোনো বোতলের ক্যাপ দিয়ে কেটে নিন। এরপর ২০ মিনিটের জন্য কাটা ডোনাটগুলো গরম কোনো স্থানে রেখে দিন।

আরও পড়ুন : খিচুড়ি রান্নার রেসিপি

এবার চুলায় তেল গরম করে ডুবো তেলে ডোনাট ভেজে কাগজ বা টিস্যুর উপর রাখুন। মিহি গুঁড়া চিনিতে গড়িয়ে নিতে পারেন গরম থাকতেই। এতে ডোনাটগুলো দেখতে খুব সুন্দর লাগবে। তবে চকলেট দিতে চাইলে একটু ঠান্ডা করে গলানো চকলেট উপরে মেখে নিন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা