সংগৃহীত
সারাদেশ

চকলেটের প্রলোভনে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় চকলেটের প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

আরও পড়ুন : গাজীপুরে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭

গ্রেফতারকৃত মো. মামুন (৩৮) উপজেলার কালাদরাপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মান্দারতলী গ্রামের সান্টা মিয়ার বাড়ির মহসিন মাঝির ছেলে।

শনিবার (৩০ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো.আব্দুর রাজ্জাক। এর আগে, গতকাল শুক্রবার বিকেলে ঢাকার গাজীপুরের টঙ্গী পূর্ব আশা ইউনিক প্লাজার হোসেন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ মার্চ বেলা সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী শিশু নিজেদের ফসলি জমিতে ছাগল তাড়াতে গেলে প্রতিবেশী মামুন তাকে চকলেটের প্রলোভন দেখায়। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় অজ্ঞাত এক নারীর কথার আওয়াজ শুনতে পেয়ে মামুন চলে যায়। যাওয়ার আগে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে পাঁচ টাকা দেয়। পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে অবহিত করে। পরে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। র‍্যাব জানায়, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা