সংগৃহীত ছবি
সারাদেশ

মাছ ধরা দেখতে গিয়ে যুবক নিহত 

জেলা প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে ফিরোজ শেখ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯ টার দিকে লঞ্চঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ ফায়ার সার্ভিস। এর আগে সকাল সোয়া ৭টার দিকে বড়শি দিয়ে মাছ ধরা দেখতে গিয়ে তিনি লঞ্চঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।

নিহত ফিরোজ শেখ মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৩নং ঘাট টার্মিনাল এলাকার আজগর শেখেরে ছেলে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. খাদেকুল ইসলাম জানান, নিখোঁজ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। পরে সকাল ৯টা ৭ মিনিটের দিকে আমরা মরদেহটি উদ্ধার করতে সক্ষম হই।

আরও পড়ুন: রিকশাচালককে কুপিয়ে হত্যা

ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, কী কারণে ওই ব্যক্তি (ফিরোজ শেখ) পাটুরিয়া থেকে এ পাড়ে এসেছিলেন জানা যায়নি। সকাল সোয়া ৭টার দিকে পন্টুনে বড়শি দিয়ে নদী থেকে মাছ ধরছিলেন কয়েকজন। ওই মাছ ধরা দেখতে গিয়ে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সদস্যরা ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তি সেলফি পরিবহনের স্টাফ এবং তিনি মৃগী রোগী ছিলেন বলে জেনেছি।

নৌ পুলিশ ফাঁড়ির এসআই ফরিদউদ্দিন বলেন, মরদেহ ফাঁড়িতে আনা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার শক্তিশালী প্রকাশ : প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও জীবনের না...

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই...

তামিলনাড়ুর ক্রিকেটারকে জরিমানা

ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী আচরণবিধি লঙ্ঘ...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট এবং মূল সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা