সংগৃহিত ছবি
সারাদেশ

বজ্রপাতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলায় দোয়ারাবাজারে বজ্রপাতে সাইদুল ইসলাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

মঙ্গলবার (১৮ মার্চ) ভোররাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে। দোয়ারাবাজার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে দোয়ারাবাজার উপজেলায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে সাইদুল ইসলাম রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খেয়ে বাড়ির উঠানে নলকূপে গেলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতে অচীরেই পরীক্ষামূলক সংযোগ

দেশের বিদ্যুৎ ঘাটতি কিছুটা পূরণের নতুন পথে রয়েছে ব...

এবার কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের

গান্ধী পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করায় আইনি...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা