সংগৃহীত
সারাদেশ

কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮

জেলা প্রতিনিধি: নাটোর জেলার লালপুরে এক দিনে কুকুরের কামড়ে ২ শিশুসহ ৮ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: চোর সন্দেহে গণপিটুনি, নিহত ২

বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলার বিলমাড়িয়া ও লালপুর ইউনিয়নের মোমিনপুর, বাকনা, রামকৃষ্ণপুর ও মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহত ব্যক্তিরা হলেন- মোহরকয়া গ্রামের আজবার আলীর ছেলে রিফাত (৯), বাকনাই গ্রামের ওসমান আলীর স্ত্রী জবা বেগম (৬০), নবীর উদ্দিনের ছেলে নাজির হোসেন (৩৫), একই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে আবদুল কাদের (৪০), মমিনপুর গ্রামের পারভেজ আলীর ছেলে জোবায়ের আলী (৪), বাবুল চৌকিদারের ছেলে লালন (২৯), মিন্টু সরদারের ছেলে আরিফ (৩০) ও রামকৃষ্ণপুর গ্রামের মৃত বদ্র মণ্ডলের ছেলে জামাল (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুসহ বয়স্করা কুকুরের আক্রমণের শিকার হলে তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসক এ সময় ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠান। এ ঘটনাই এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন: লরি-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ১

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ওয়ালিউজ্জামান বলেন, কুকুরের কামড়ের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আটজনকে জলাতঙ্ক ভ্যাকসিনের ১ম ডোজ দেওয়া হয়েছে। কাউকে ভর্তি করা হয়নি। প্রথম ডোজের ৩ দিন পর দ্বিতীয় ডোজ ও ৭ দিন পর তৃতীয় ডোজ ইনজেকশন নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা