ফাইল ছবি
সারাদেশ

বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩

জেলা প্রতিনিধি: মাগুরার শালিখায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। তারা সবাই অটোরিকশার যাত্রী।

আরও পড়ুন: কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শতখালী হাজামবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর নারকেলবাড়িয়া গ্রামের নিত্যনন্দ দে’র স্ত্রী নিরুপমা দে, একই গ্রামের নারায়ণ চন্দ্র দে’র স্ত্রী পুষ্প রাণী ও কালীপদ শিকদারের ছেলে মধু শিকদার। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: দ. আফ্রিকায় বাংলাদেশিকে হত্যা

শালিখা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, হতাহতরা সবাই মাগুরা শহরের নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল আশ্রম থেকে নামযজ্ঞ শুনে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে শতখালীর হাজামবাড়ী মোড়ে যশোর থেকে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ নারীসহ ৩ জনের মৃত্যু হয়।

সান নিউজ/এসএম/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা