সারাদেশ

ইউএনওকে জামায়াতের হুমকি-ধমকি, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) 

সরকারি কর্মকর্তাদের সঙ্গে জামায়াতের অসৌজন্যমূলক আচরণ, হুমকি-ধমকি এবং প্রশাসনিক কাজে চাপ ও মব সৃষ্টি তৈরির অপচেষ্টার প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা এগারো টার দিকে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বে পৌর শহরের চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে দলটির নেতাকর্মীরা ।

এর আগে গত কাল সোমবার বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের কার্যালয়ে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতাকর্মী অসৌজন্যমূলক আচরণ ও হট্টগোল করেছেন বলে অভিযোগ ওঠে। বিএনপির নেতাদের অভিযোগ, অনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি এবং প্রশাসনিক কাজে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন জামায়াতের নেতাকর্মীরা।

মঙ্গলবারের মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম সম্রাটসহ দলীয় নেতারা।

বক্তারা অভিযোগ করেন, গত সোমবার আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি ও মব তৈরির চেষ্টার অভিযোগ উঠেছে। তারা বলেন, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে কিংবা হুমকি দিয়ে কোনো ধরনের অনৈতিক সুবিধা আদায়ের সুযোগ দেওয়া হবে না। সরকারি অফিস-আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি বা মব তৈরির অপচেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।

বক্তারা আরও বলেন, সরকারি কর্মকর্তাদের স্বাধীনভাবে, নির্ভয়ে ও নির্বিঘ্নে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভয়ভীতি কিংবা চাপের কাছে নতি স্বীকার না করে আইন ও বিধি অনুযায়ী প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতায় বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারি কর্মকর্তাদের পাশে থাকবেন।

তারা বলেন, সরকারি কাজে বাধা সৃষ্টি কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনের কাজে সহযোগিতার ক্ষেত্রেও বিএনপি নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, পৌর বিএনপি সহসভাপতি শহিদউদ্দীন মিয়া দিপু, উপজেলা কৃষক দলের সভাপতি লুৎফর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম ঠাকুর পিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, রূপাপাত ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরেফিন রাব্বি গোলাম রসুল মহসিন আলম চাঁদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসানের কার্যালয়ে যোগাযোগ করা হলে তিনি একটি প্রকল্প পরিদর্শনে বাইরে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে, জামায়াতে ইসলামীর পৌর আমীর সৈয়দ নিয়ামুল হাসানের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্যও পাওয়া যায়নি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

ইউএনওকে জামায়াতের হুমকি-ধমকি, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সরকারি কর্মকর্তাদের সঙ্গে জামায়াতের অসৌজন্যমূলক আচ...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া, অবরোধ-ভাংচুর, বিজিবি মোতায়েন

টানা দুই দিন শান্ত থাকার পর ন্যূনতম ৩০ হাজার টাকা...

১০ হাজার টাকার ধার থেকে বিশ্বমঞ্চে দীপিকা!

বলিউডের শীর্ষ তারকা হয়ে ওঠার যাত্রাপথ কখনোই গোলাপ বিছানো ছিল না জনপ্রিয় অভিনে...

চুয়াডাঙ্গার দুধপাতিলা ক্রচিংএ মালবাহী ট্রেনে ডাকাতি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দুধপা‌তিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা