ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ওজন কমাতে যা করা যাবে না

লাইফস্টাইল ডেস্ক : ওজন কমানোর জন্য অনেক ধরনের চেষ্টা করলেও কারও কারও ক্ষেত্রে সুফল মেলে না। ওজন মাপতে গিয়ে দেখা যায়, আগে যা ছিল, তাই রয়ে গেছে!

আরও পড়ুন : আম যেভাবে খেলে ব্লাডে সুগার বাড়বে না

আসলে নিজের অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায়, যেগুলো ওজন কমতে বাধা দেয়।

জেনে নিন ওজন কমাতে চাইলে যে কাজগুলো এড়িয়ে চলতে হবে-

আরও পড়ুন : তেলতেলে ভাব দূর করার উপায়

(১) প্রক্রিয়াজাত খাবার : ওজন কমানোর ইচ্ছা থাকলে সবার আগে প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে। কারণ এসবের বেশিরভাগ খাবারই গোপনে আপনার ওজন বাড়িয়ে দেয়। তাই মুখরোচক সব খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রক্রিয়াজাত খাবার বাদ দিতে পারলে ওজন কমানো নিয়ে বেশি দুশ্চিন্তা করতে হবে না।

(২) সকালের খাবার বাদ দেওয়া : অনেকে ওজন কমাতে সকালের খাবার বাদ দেন। এটি সবচেয়ে বড় ভুল। কারণ সকালে খাবার না খেলে আরও বেশি ক্ষুধা লাগে। ফলে পরবর্তীতে আপনি বেশি খেয়ে ফেলেন। তাই সকালের খাবার বাদ দেবেন না এবং ব্রেকফাস্টে পর্যাপ্ত প্রোটিন রাখুন। এতে আপনার পেট দীর্ঘ সময় ভরা থাকবে, বারবার ক্ষুধা পাবে না। বারবার খাবার না খেলে ওজন বৃদ্ধির ভয় থাকবে না।

আরও পড়ুন : অফিস থেকে আগে বের হওয়ার দিন

(৩) পেট ভর্তি করে খাবার খাওয়া : অনেকে পেট ভর্তি করে খাবার খেয়ে ফেলেন। এমনটা করা যাবে না। ওজন কমাতে চাইলে এই অভ্যাস বাদ দিতে হবে। সব সময় পেট কিছুটা খালি রেখে খাবার খাবেন। খাবার হজম হলে পর আবার খেতে পারেন। এতে ওজন কমানো সহজ হবে।

(৪) কম ঘুমানো : ঘুম কম হলে বা অনিয়মিত হলে সমগ্র স্বাস্থ্যের ওপরেই তার প্রভাব পড়ে। ওজন কমাতে চাইলে পর্যাপ্ত ঘুমাতে হবে। দিনে কমপক্ষে ৭ ঘণ্টা ঘুমানোর অভ্যাস করুন। এতে শরীর সুস্থ থাকবে। কাজেরও শক্তি পাবেন। এতে ওজন কমানোর প্রক্রিয়া সহজ হবে।

আরও পড়ুন : আম খাওয়ার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন

(৫) তাহাহুড়ো করে খাওয়া : খাবার খাওয়ার সময় তাড়াহুড়ো করার অভ্যাস বদলাতে হবে। ধীরে-সুস্থে সময় নিয়ে খাবার খেতে হবে। কোনো কাজের তাড়া নিয়ে খেতে বসবেন না। ভালো করে চিবিয়ে খাবেন। এতে হজমের সমস্যাও দূর হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা