ফাইল ছবি
লাইফস্টাইল

অফিস থেকে আগে বের হওয়ার দিন

লাইফস্টাইল ডেস্ক: নাগরিক জীবনে শুধু অফিস করলেই চলে না। কাজের চাপ, বসের ঝাড়ি ও চাকরি-সংক্রান্ত নানা জটিলতা এড়াতে কেউই সময়ের আগে বের হওয়ার সাহস পান না।

আরও পড়ুন: তেলতেলে ভাব দূর করার উপায়

অফিসের ডেস্কে বসে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকে কখন অফিস সময় শেষ হবে? ঘড়ির কাটার গতি যেন কমে এসেছে। আপনি কোন কাজেও মনযোগ দিতে পারছেন না। তবে আজ কোনো দ্বিধা নয়। আজকে অফিসে ছুটির আগেই বের হয়ে পড়ুন। কারণ আজ আগেই অফিস থেকে বের হওয়ার দিন।

২ জুন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর ‘ন্যাশনাল লিভ দ্য অফিস আর্লি ডে’ বা অফিসে সময়ের আগেভাগে অফিস থেকে বের হওয়ার দিন হিসেবে এই বিশেষ দিনটি ২০১২ সাল থেকে পালন করা হয়। তবে এই দিনে কেউ কাজে ফাঁকি দেয় না। বরং এই দিনে সবাই খেয়াল রাখে দিনের কাজ যেনো সবাই নির্দিষ্ট সময়ের আগেই সম্পাদন করে। যাতে অফিস ছুটির আগেই সবাই কাজ শেষ করতে পারে। প্রত্যেকে নিশ্চিত করে যে, তারা স্বাভাবিক বন্ধের সময়ের আগে যেসব কাজ করা দরকার সবই করে কর্মক্ষেত্র থেকে বেরিয়ে গেছে।

আরও পড়ুন: তালের শাঁসের পুষ্টিগুণ

কিন্তু এই ছুটির ইতিহাস কি এবং কেন এটি পালন করা হয়? যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষক শ্যানন টেলর বলেন, ‘গবেষণায় দেখা গেছে, যারা অফিসে যথা সময়ে কাজ শেষ করতে পারেন না, তারা অফিসে খারাপ আচরণের শিকার হন। তারা বাড়িতেও একই রকম আচরণ করেন। যদি কর্মীরা বসের কাছে অপমানিত বা খারাপ আচরণ পান, তখন তাদের সেই হতাশা বাড়ির সদস্যদের ওপর চাপানোর প্রবণতা দেখা যায়। তারা অফিস থেকে পালিয়ে বাঁচতে চান। এজন্য অফিস ছুটি দ্রুত হলে তারা পরদিনের কাজ উৎসাহ নিয়ে সম্পাদন করেন। ’

আমেরিকার একটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানের মধ্যম সারির মানবসম্পদ কর্মকর্তা লরা স্ট্যাক প্রথম এই দিনটির ধারণা অবতারণা করেন এবং তিনি তার অফিসে প্রথম এটির প্রচলন করেন। এইদিনটি ‘দ্য প্রোডাক্টিভিটি প্রো’ নামেও পরিচিত।

আরও পড়ুন: আম যেভাবে খেলে ব্লাডে সুগার বাড়বে না

তাই, ‘ন্যাশনাল লিভ দ্য অফিস আর্লি ডে’ উদযাপন করা আপনার নিয়োগকর্তার ব্র্যান্ডের শক্তি উন্মোচন করতে পারে, আপনাকে প্রতিভার বাজারে আলাদা করে তুলতে পারে এবং আপনার কোম্পানিকে সেরা প্রতিভার জন্য সেরা বাছাই হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা