ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ধনিয়াপাতা আচারের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : ধনিয়াপাতা ছাড়া তরকারি বা ভর্তা যেন জমেই ওঠে না। প্রতিদিনই সবাই কমবেশি কোনো না কোনো পদ রান্নায় ধনিয়াপাতা ব্যবহার করেন।

আরও পড়ুন : পাবলিক টয়লেট ব্যবহারে সতর্কতা

কখনো কি ধনিয়াপাতার আচার খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, তাহলে ঝটপট আজই তৈরি করে নিন এই আচার। ভাত হোক বা খিচুড়ি, সব কিছুর সাথে মানিয়ে যাবে এই আচার।

রেসিপি-

উপকরণ :

১. ধনিয়াপাতা ২ আটি;
২. তেঁতুলের ক্বাথ (ধনিয়াপাতা বাটার অর্ধেক);
৩. রসুন বাটা ১ চা চামচ;
৪. আদা বাটা ১ চা চামচ;
৫. পেঁয়াজ বাটা ১ চা চামচ;
৬. ভাজা পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ;
৭. চিলি ফ্লেক্স ১ চা চামচ;
৮. লবণ ১চা চামচ;
৯. চিনি ২ চা চামচ ও
১০. সরিষার তেল ১ টেবিল চামচ।

আরও পড়ুন : ত্বকের ক্ষতি করে যেসব খাবার

পদ্ধতি-

প্রথমে ধনিয়াপাতার গোড়া ফেলে চালনিতে নিয়ে ভালো ভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর কুচি কুচি করে কেটে পাটায় মিহি করে বেটে নিন। ধনিয়াপাতা বাটার সাথে অর্ধেক পরিমাণ দিতে হবে তেঁতুলের ক্বাথ। এরপর ৩-১০ নং পর্যন্ত সব উপকরণ একে একে মিশিয়ে নিতে হবে।

এরপর তেল ব্রাশ করা বড় ট্রেতে নিয়ে চামচ দিয়ে পুরো ট্রেতে পাতলা করে ছড়িয়ে দিতে হবে ধনিয়াপাতা বাটা। এবার ট্রেটি একদিন রোদে শুকাতে দিন। এরপর চামচ দিয়ে নেড়ে আবারও ট্রেতে ছড়িয়ে দিন। ফলে এটি ভালোভাবে শুকিয়ে যাবে। এরপর মিশ্রণটি হাতে নিয়ে বলের মতো আকৃতি দিতে হাতে সামান্য তেল মাখিয়ে নিন।

আরও পড়ুন : আম যেভাবে খেলে ব্লাডে সুগার বাড়বে না

তারপর অল্প অল্প মিশ্রণটি নিয়ে ছোট ছোট বলের আকৃতিতে বানিয়ে নিন। বল বানানোর পর আবারও একদিন অথবা কয়েক ঘণ্টা রোদে রেখে শুকিয়ে নিতে হবে। এরপর শুকনো কাচের বয়ামে বানিয়ে নেওয়া বলগুলো রেখে দিন। তার মধ্যে গরম করে আবার ঠান্ডা করে নেওয়া সরিষার তেল ঢেলে দিন। বয়াম ভর্তি করে অথবা বলগুলো যাতে তেলে ডুবে থাকে এমন পরিমাণ তেল দিতে হবে।

বয়ামের মুখ বন্ধ করে টানা ৭ দিন কড়া রোদে বয়াম রেখে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে ধনিয়াপাতার আচার।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

হরমুজ চুক্তি নিয়ে আশাবাদী ওয়াশিংটন

বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চ...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা