ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

চুলের যত্নে মধু ব্যবহারের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল মধু। অত্যান্ত সুপেয় এই তরলটি খাওয়ার পাশাপাশি ত্বক ও চুলের যত্নেও এর কার্যকর ভূমিকা রয়েছে। আয়রন, ক্যালসিয়াম, কপার, ফসফরাস, জিংক, ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম সমৃদ্ধ মধু চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।

আরও পড়ুন : তালের শাঁসের পুষ্টিগুণ

তাই চুলের যত্নে ব্যবহার করতে পারেন মধু। জেনে নিন চুলের যত্নে মধু ব্যবহারের কিছু উপকারিতা সম্পর্কে।

কন্ডিশনার হিসেবে কাজ করে :
মধু চমৎকার প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুলের যত্ন নেয়। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল ও অ্যামিনো অ্যাসিড চুলে নিয়ে আসে সিল্কি ভাব।

চুলে আদ্রতা বজায় রাখে :
মধুতে রয়েছে প্রাকৃতিক হুমেকটেন্ট, অর্থাৎ এটি বাতাস থেকে আদ্রতা নিয়ে আপনার চুলে এবং ত্বকে তা ধরে রাখে। মধুর হুমেকটেন্ট উপাদান চুল ভেঙে যাওয়া রোধে সাহায্য করে, রুক্ষতা দূরে করে চুল সুস্থ ও মজবুত করে।

চুলের গ্রন্থিকোষ শক্তিশালী করে :
চুলের গ্রন্থিকোষ শক্তিশালী করতেও মধু কাজ করে। ফলে মাথার চুল ওঠে যাওয়া রোধ হওয়ার পাশাপাশি দীর্ঘ চুলের অধিকারী হওয়া যায়।

চুল উজ্জ্বল করে :
মধুতে গ্লুকোজ অক্সিডেস এনজাইম রয়েছে। একটু বেশি সময় ধরে চুলে মধু দিয়ে রাখলে এই এনজাইম ধীরে ধীরে হাইড্রোজেন পারক্সাইড নিঃসরণ করে, যা চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করে। ৩ টেবিল চামচ মধুর সঙ্গে ২ টেবিল চামচ পানি মিশিয়ে ভেজা চুলে লাগিয়ে ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন : চিরতরুণ থাকতে যেসব খাবার খাবেন

অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর :
মধুতে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্টের খোঁজ পাওয়া গেছে। এই অ্যান্টি অক্সিডেন্টগুলো চুলের ক্ষতি রোধ করে এবং মাথার স্ক্যাল্প সুস্থ রাখে।

চুলের চাকচিক্যভাব ফিরিয়ে আনে :
চুলে শ্যাম্পু করার পর দুই কাপ কুসুম গরম পানিতে দুই টেবিল চামচ মধু মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। এটি রোদে পোড়া চুলের অনুজ্জ্বলতা দূর করে চাকচিক্যভাব ফিরিয়ে দেবে।

ব্যাকটেরিয়ারোধী এবং জীবাণুমুক্ত গুণাবলী :
মধু অ্যান্টি ব্যাকটেরিয়াল (ব্যাকটেরিয়ারোধী) গুণসম্পন্ন। এটি মাথার স্ক্যাল্পে ইনফেকশন প্রতিরোধে কাজ করে এবং চর্মরোগ, খুশকি ও সোরিয়াসিস সমস্যার মোকাবেলা করে।

চুলের গ্রন্থিকোষ পরিষ্কার করে :
মধু চুলের গ্রন্থিকোষ শক্তিশালী করার পাশাপাশি গ্রন্থিকোষ থেকে সকল প্রকার অবিশুদ্ধতা পরিষ্কার করে দেয়। এটা কেন খুবই বড় একটি উপকারিতা? কারণ হচ্ছে, গ্রন্থিকোষের অবিশুদ্ধতায় চুল পড়তে শুরু করে।

চুল পুনরায় গজানোর উদ্দীপক হিসেবে কাজ করে :
চুলের বৃদ্ধি জোরদার করতে কাজ করে মধু এবং সুপ্ত গ্রন্থিকোষ বৃদ্ধির জন্যও কার্যকরী। তাই আপনার চুলের ঘনত্ব যদি পাতলা হয়ে থাকে, তাহলে ঘন চুল পেতে মধু ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন : ত্বকের ক্ষতি করে যেসব খাবার

মধুর কয়েকটি হেয়ার প্যাক

মধুর সঙ্গে নারিকেলের তেল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে। সপ্তাহে দুইবার ব্যবহার করবেন প্যাকটি।

২ ভাগ মধু ও ৫ ভাগ আপেল সিডার ভিনেগার একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগান। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই প্যাক।

পাকা কলা চটকে অলিভ অয়েল ও মধু মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু ব্যবহার করে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা