ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

চিরতরুণ থাকতে যেসব খাবার খাবেন

লাইফস্টাইল ডেস্ক : সবাই স্বাস্থ্য সচেতন নয়। নিজেকে ফিট রাখতে হলে কিছু নিয়ম মেনে চলতে হয়। খাদ্যাভাসেও আনতে হয় পরিবর্তন।

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ের প্রস্তুতি ও করণীয়

নিজেকে চিরতরুণ রাখতে ডায়েটে বেশকিছু খাবার রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এমন কিছু খাবার ও গুণাগণ সম্পর্কে জেনে নিন-

(১) গাজর : গাজরে রয়েছে বিটা ক্যারোটিন এবং কমলা রঞ্জক। এটি শুধুমাত্র ত্বককে তারুণ্য ধরে রাখতেই সাহায্য করে না, রক্তের কোলেস্টেরল কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। প্রতিদিন এক গ্লাস গাজরের রস পান করলে দৃষ্টিশক্তি ভালো হয় এবং ফুসফুসের ক্যানসারের ঝুঁকি কমে।

(২) আঙ্গুর : আঙ্গুরে রয়েছে রেসভেরাট্রল এবং ভিটামিন-সি। অ্যান্টি-এজিং গুণে সমৃদ্ধ এই ফলটি ত্বকের কোষ ভেঙে যাওয়াকে রোধ করে। বেগুনি আঙুরের রস প্রতিদিন খেলে এটি ধমনীতে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমাতে পারে।

আরও পড়ুন : গরমে কাঁচা আমের উপকারীতা

(৩) কমলা লেবু : কমলালেবু শুধুমাত্র ভিটামিন সি সমৃদ্ধ নয়, এতে অ্যান্টি অক্সিডেন্টও রয়েছে। এ উপাদানগুলো শুধু ত্বকের জন্যই ভালো নয়, ক্যানসার প্রতিরোধে এবং কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।

(৪) পেঁয়াজ : অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ পেঁয়াজ ধমনীতে রক্ত জমাট বাঁধা থেকে রক্ষা করে। এটি শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়।

(৫) বাঁধাকপি : এতেও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা শুধুমাত্র কোষকে ক্ষতির হাত থেকে রক্ষিই করে না, ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি থেকেও ত্বককে রক্ষা করে। বাঁধাকপি খাওয়ার সবচেয়ে ভালো উপায় হল হালকা ভেজে বা ভাপে। এতে পুষ্টিগুণ শরীরে ভালোভাবে শোষিত হয়।

আরও পড়ুন : কোমর ও পিঠ ব্যথা থেকে মুক্তির উপায়

(৬) পালংশাক : পালংশাক বলি রেখা কমাতে সাহায্য করে। এতে ভিটামিন-কে থাকে, যা রক্তনালীকে শক্তিশালী করে এবং ফুসফুসের ক্যানসার ও হৃদরোগ থেকে শরীরকে নিরাপদ রাখতে সাহায্য করে।

(৭) টমেটো : টমেটো হলো অ্যান্টি অক্সিডেন্ট এবং লাইকোপিনের অন্যতম প্রধান উৎস। এটি খাদ্যনালী, পাকস্থলী এবং কোলন ক্যানসার থেকে শরীরকে রক্ষা করে। টমেটো তরুণ চেহারা রক্ষায় সহায়ক বলে যুগ-যুগ ধরে প্রমাণিত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা