ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

মশলা চায়ে জটিল রোগ মুক্তি

লাইফস্টাইল ডেস্ক : শরীর চাঙা এবং মেজাজ ফুরফুরে রাখতে চায়ের অবদান অনেক। অনেকেই সকালে ঘুম ভাঙার পর প্রথমেই চায়ের খোঁজ করেন। যেন সকালে এক কাপ গরম চা না পান করলে চলেই না। আবার অনেকের সারা দিন কাজের ফাঁকে ৩/৪ কাপ চা খাওয়ার অভ্যাস আছে।

আরও পড়ুন : ঠান্ডা পানি কি ক্ষতিকর?

অনেকে দুধ ও চিনি দিয়ে চা খেতে বেশ পছন্দ করেন। আবার কারো কারো পছন্দ লিকার চা। তবে চায়ের সাথে রান্নাঘরে থাকা কিছু মশলা মিশিয়ে আরও সুস্বাদু ও স্বাস্থ্যকর করে তুলতে পারেন। এতে শুধু স্বাদই বাড়াবে না, মুক্তি দেবে অনেক জটিল রোগ থেকে।

জেনে নিন রান্নাঘরে থাকা যেসব মশলা চায়ে মেশালে স্বাদ ও স্বাস্থ্য উপকারিতা দেবে-

(১) দারুচিনি : দারুচিনি চা যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর। দারুচিনিতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল গুণাগুণ। দারুচিনি চা পান করলে বিপাক হার বাড়ে। ফলে হজম ভালো হয়। পাশাপাশি এই চা সর্দি-কাশিতেও খুব স্বস্তি দেয়। তাই আপনি চাইলে প্রতিদিনই দারুচিনি চা পান করতে পারেন।

(২) লবঙ্গ : লবঙ্গ ঔষধি গুণে ভরপুর। লবঙ্গ চা পান করলে পাচনতন্ত্র আরও ভালোভাবে কাজ করে। এটি পেশির ব্যথাও উপশম করে। লবঙ্গ চা পানে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়।

আরও পড়ুন : গরমে পেটে সমস্যায় করনীয়

(৩) আদা : আদা চায়ের গুণাগুণ সম্পর্কে কম-বেশি সবাই জানে। আদার মধ্যে থাকা ঔষধিগুণ আমাদের অসুস্থ হওয়া থেকে বাঁচায়। আদা চা সর্দি-কাশি ও গলাব্যথা থেকে আরাম প্রদান করে। পাশাপাশি এই চা রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করে তোলে।

(৪) তুলসী : তুলসী ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ তুলসী আমাদের বিভিন্ন রোগ থেকে বাঁচায়। গ্রীষ্ম বা শীত, যেকোনো ঋতুতেই তুলসী চা পান করতে পারেন।

আরও পড়ুন : ভালো ঘুমের জন্য যা করবেন

(৫) এলাচ : এলাচ কেবল চায়ের স্বাদই বাড়ায় না, সেই সাথে স্বাস্থ্যকরও বটে। এলাচ চা পান করলে হজম ক্ষমতা উন্নত হয়, মুখের দুর্গন্ধ দূর হয়, গলাব্যথা কমে, মানসিক চাপ ও উদ্বেগ থেকেও মুক্তি মেলে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা