ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

ঘূর্ণিঝড়ের প্রস্তুতি ও করণীয়

লাইফস্টাইল ডেস্ক : ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ঠ অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। ধীরে ধীরে বাড়ছে বাতাসের গতিবেগ। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়টি আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজারে আঘাত হানতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিনে ৬ থেকে ৯ ফুট এবং ভোলা, বরগুনায় হতে পারে ৩ থেকে ৪ ফুট জলোচ্ছ্বাস হতে পারে।

আরও পড়ুন : গাছপাকা আম চেনার উপায়

ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি। এ ধরনের দুর্যোগ দেখা দিলে যতটা সম্ভব আগেভাগে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। ঘূর্ণিঝড়ের সময় নিরাপদ থাকতে কী করবেন আর কী করবেন না, তা জেনে রাখুন এখনই।

ঘূর্ণিঝড়ের আগে যা করবেন :

* বিপদ সংকেত পাওয়া সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যান।

* যারা ঘরে অবস্থান করবেন, তারা ঘরের দরজা-জানালা সব ঠিক আছে কি না ভালোমতো চেক করুন। ঘরের কোথাও কোনো ফাটল থাকলে দ্রুত ব্যবস্থা নিন, অন্যথায় ঝড়ে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। কাচের দরজা-জানালা পর্দা দিয়ে ঢেকে দিন।

* বাতাস শান্ত হয়ে গেছে মনে হলেও ঘর থেকে বের হবেন না। বাতাসের গতিবেগ পরবর্তীতে আবারও বাড়তে পারে এবং তা ক্ষতির কারণ হতে পারে। ঘূর্ণিঝড় শেষ হয়ে যাওয়ার আনুষ্ঠানিক কোনো ঘোষণার আগে নিরাপদ স্থানে থাকুন।

* প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য দ্রব্য পানিরোধী পলিথিন দিয়ে ভালোভাবে মুড়িয়ে রাখুন।

* প্রবল বাতাসে উড়ে যেতে পারে, এমন জিনিসপত্র একটি কক্ষে নিরাপদে রাখুন।

* ঘূর্ণিঝড়ের সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। তাই হারিকেন, মোমবাতি, টর্চ বা চার্জার লাইটের ব্যবস্থা রাখুন।

* আবহাওয়া দপ্তরের দেওয়া নির্দশনার খবর রাখুন। রেডিওতে প্রতি ১৫ মিনিট পর পর ঘূর্ণিঝড়ের খবর শুনতে থাকুন। আবহাওয়াবিদদের পরামর্শ মেনে চলুন।

* ঘূর্ণিঝড়ের সময়ে বাড়ির বাইরে থাকা একেবারেই নিরাপদ নয়। তাই সব কাজ ফেলে যত দ্রুত সম্ভব বাড়িতে বা নিরাপদ স্থানে আশ্রয় নিন।

* হাতের কাছে প্রয়োজনীয় ওষুধ রাখুন। ফাস্ট এইড বক্স রাখতেও ভুলবেন না।

* গৃহপালিত পশুদের উঁচু স্থানে রাখুন। কোনো অবস্থায়ই গোয়ালঘরে বেঁধে রাখবেন না। কোনো উঁচু জায়গা না থাকলে ছেড়ে দিন, বাঁচার চেষ্টা করতে দিন।

* ঘরে থাকা বৈদ্যুতিক যন্ত্রপাতি, গ্যাসের চুলা বন্ধ রাখুন। আশ্রয় কেন্দ্রে গেলে বিদ্যুতের সুইচ ও গ্যাসের চুলা বন্ধ করে তারপর যান।

* রান্না ছাড়া খাওয়া এমন খাবার সংরক্ষণ করুন। ঢাকনাওয়ালা পাত্রে অতিরিক্ত পানযোগ্য পানি সংরক্ষণ করুন।

* সঙ্গে পর্যাপ্ত শুকনো খাবার ও পানি রাখুন। রান্না করা খাবার সঙ্গে না রাখাই ভালো।

* রাস্তায় থাকা অবস্থায় ঘূর্ণিঝড় শুরু হলে দ্রুত কোনো দালানে বা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিন। না হলে বিপদে পড়বেন।

* শক্ত গাছের সঙ্গে কয়েক গোছা লম্বা মোটা শক্ত রশি বেঁধে রাখুন। রশি ধরে অথবা রশির সঙ্গে নিজেকে বেঁধে রাখুন, যাতে প্রবল ঝড়ে ও জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিতে না পারে।

আরও পড়ুন : ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে করণীয়


ঘূর্ণিঝড়ের সময় যা করবেন না :

* কোনো ধরনের গুজবে কান দেবেন না। এতে অনেকেই দুশ্চিন্তায় প্যানিক অ্যাটাক করতে পারেন।

* ঘূর্ণিঝড়ের সময় বাড়ির বাইরে থাকবেন না। পরিবারের সব সদস্য নিরাপদে আছেন কি না তা নিশ্চিত করুন।

* রাস্তায় বা মাটিতে কোনো খোলা তার ঝুলতে দেখলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। ভুলেও হাত দেবেন না।

* ঘূর্ণিঝড়ের সময় মোবাইল ফোন চার্জ দেবেন না।

* ঘূর্ণিঝড়ের সময় গাছের নিচে আশ্রয় নেবেন না। প্রবল ঝড়ে গাছ ভেঙে বা উপড়ে যেতে পারে।

* ঝড়ের সময় গাড়িও চালাবেন না। এক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। নিরাপদ স্থানে গাড়ি দাঁড় করিয়ে রাখুন।

* ঝড় একটু কমলেই ঘর থেকে বের হবেন না। কেননা, পুনরায় আরও প্রবল বেগে অন্যদিক থেকে ঝড় আসার আশঙ্কা থাকতে পারে। তাই নিশ্চিত হতে এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা