কচু বাটা
লাইফস্টাইল

কচু বাটা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: নেটপাড়ায় বেশ হইচই পড়ে গেছে ‌‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে কচু বাটা নামাক খাবার দেখে। কচু যে রান্না না করেই খাওয়া যায় এটিও অনেকের কাছে অবাক করা বিষয় হয়ে ধরা দিচ্ছে। বাঙালি এমন অনেক সুস্বাদু খাবারের রেসিপিই হারিয়ে যাচ্ছে। কখনো কখনো হয়তো ফিরে এসে এভাবে হইচই ফেলে দেয়। আপনিও যদি ইন্দুবালা ভাতের হোটেলের মতো কচু বাটা তৈরি করতে চান তবে জেনে নিন সহজ রেসিপি-

আরও পড়ুন: গোলাপ শরবত রেসিপি

উপকরণ

১) মান কচু- ২০০ গ্রাম

২) রসুন- ৪/৫ কোয়া

৩) কাঁচা মরিচ- ৩/৪টি

৪) কোড়ানো নারকেল- ৬/৭ চামচ

৫) সরিষার তেল- পরিমাণমতো

৬) লবণ- স্বাদমতো

৭) সরিষা- ৩ চা চামচ

৮) পোস্ত- ৩ চা চামচ।

আরও পড়ুন: কাঁচা আমের লাচ্ছি তৈরির রেসিপি

পদ্ধতি

প্রথমে মান কচুর খোসা একটু মোটা করে ছাড়িয়ে নিয়ে চৌকো টুকরো করে কেটে নিন। এরপর মিনিট দশেক ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। পানি থেকে কচু তুলে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। গ্রেট করা হয়ে গেলে পাটায় গ্রেট করা কচু, রসুনের কোয়া এবং কাঁচা মরিচ দিয়ে হালকা মিহি করে বেটে নিন। এবার সরিষা-পোস্তর পেস্ট, দুই চামচ নারিকেল দিয়ে আবার ভালোভাবে বেটে নিতে হবে। এবার তাতে স্বাদ অনুযায়ী লবণ এবং বেশ খানিকটা সরিষার তেল মিশিয়ে নিন। গরম ভাতে পরিবেশন করুন সুস্বাদু কচু বাটা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা