ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

টি-শার্টের ‌‘টি’ এর অর্থ 

লাইফস্টাইল ডেস্ক : টি-শার্ট যেকোনো বয়সীদের জন্যই দারুণ মানানসই পোশাক। নারী-পুরুষ যেকেউ এটি পরতে পারেন। সবচেয়ে আরামদায়ক পোশাকের তালিকায় টি-শার্টের নাম থাকবে শুরুর দিকেই। দামেও সহজলভ্য বলে এই পোশাক ব্যবহার করতে পারেন যে কেউই।

আরও পড়ুন : এসি কেনার আগে খেয়াল রাখবেন

প্রতিদিন ব্যবহার করা এই পোশাকের অনেক বিষয়ই আমাদের চোখ এড়িয়ে যায়। যেমন- এই টি-শার্টের নাম কেন টি-শার্টই হলো? এই ‘টি’ এর অর্থ আমাদের বেশিরভাগেরই অজানা। অথচ ছোটবেলা থেকেই এই পোশাক গায়ে চাপিয়ে আসা।

একটা সময় টি-শার্টের ‘টি’-এর অর্থ জানতো অনেকেই। সময়ের সাথে সাথে তা ভুলে গেছে বেশিরভাগ মানুষ। নতুন প্রজন্ম এ নিয়ে ভাবার সময়ও পায়নি।

আরও পড়ুন : ভূমিকম্পের সময় যা করনীয়

দ্য সান ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে অনেকের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় টিকটক ভিডিও পোস্ট করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সেখানেই তারা বলছে টি-শার্টের ‘টি’-এর অজানা অর্থ। সেক্ষেত্রে যারা প্রথমবার এর অর্থ জানছেন, তাদের প্রতিক্রিয়াও গ্রহণ করা হচ্ছে।

টি-শার্টের নাম কেন টি-শার্টই হলো :

টি-শার্টের ‘টি’-এর অর্থের পেছনে আছে একটি উল্লেখযোগ্য কারণ। যদিও এ বিষয়ে প্রচলিত ২ টি তত্ত্ব রয়েছে।

প্রথম তত্ত্বটি হলো- একটি টি-শার্ট নিয়ে সোজা করে তুলে ধরুন অথবা বিছানার ওপর বিছিয়ে দিন। এরপর হাতা ২ টি ২ পাশে ছড়িয়ে দিন। এখন খেয়াল করুন এর আকৃতি ইংরেজি অক্ষর ‘টি’-এর মতো হয়ে গেছে। এ কারণেই একে টি-শার্ট বলা হয়। সাধারণত টি-শার্টে কলার থাকে না। এর গলার কাট গোল হয়ে থাকে।

আরও পড়ুন : নারীদের মাথা বেশি গরম!

টি-শার্টের ‘টি’ নিয়ে অন্য তত্ত্বটি হলো- এক সময় সৈন্যদের পোশাক ছিল টি-শার্ট।

কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টি-শার্ট তৈরির শুরুর দিকে কোনো কোনো দেশের সৈন্যরা প্রশিক্ষণের জন্য এই পোশাক পরতেন। কিছু সেনাবাহিনীতে নিজেদের ইউনিফর্মের নীচে টি-শার্ট পরার রীতি ছিল। সেই সাথে টি-শার্ট পরে তারা শারীরিক প্রশিক্ষণও নিতেন। তাই এই পোশাককে ‘ট্রেনিং শার্ট’ বা টি-শার্ট বলা হতো।

প্রসঙ্গত, ১৯১৩ সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সৈন্যদের জন্য টি-শার্ট তৈরি করা শুরু করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা