ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ডিম যেভাবে খাওয়া স্বাস্থ্যকর

লাইফস্টাইল ডেস্ক : ডিমের মতো এতো স্বল্প মূল্যে এতো বেশি পুষ্টি অন্য কোনো খাবারে খুঁজে পাওয়া মুশকিল। তবে ডিম খাওয়া নিয়ে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। এসব ধারণার কারণে অনেক সময় আমাদের শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়।

আরও পড়ুন : গুঁড়া দুধ দিয়ে রসগোল্লা তৈরি

প্রায় ৫০ গ্রামের একটি ডিম থেকে প্রায় ৬ গ্রাম প্রোটিন পাওয়া যায়। আমাদের শরীর খুব সহজেই এই প্রোটিন গ্রহণ করতে পারে। তাই ছোটবেলা থেকেই ডিম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে আরও থাকে ওমেগা ৩, ভিটামিন ডি, ভিটামিন বি, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ফোলেট ইত্যাদি। প্রতিদিন ডিম খেলে কোনো ধরনের সমস্যা হয় না। বরং এতে শরীর সুস্থ থাকে।

পুষ্টিবিদরা বলেন, ডিম ভীষণ উপকারী একটি খাবার। তবে এটি কীভাবে খাচ্ছেন, তার ওপর নির্ভর করে কতটা পুষ্টি পাবেন।

আরও পড়ুন : ত্বকের যত্নে ৭ খাবার

জেনে নিন যেভাবে খেলে উপকার পাবেন-

সেদ্ধ না কি আধা সেদ্ধ : অনেকেই মনে করেন, আধা সেদ্ধ ডিম খেলে বেশি উপকার পাওয়া যায়। তবে এই ধারণা সঠিক নয়। বরং পুরোপুরি সেদ্ধ ডিম খাওয়াই উপকারী। আধা সেদ্ধ ডিমে থাকতে পারে সালমোনেল্লা নামক এক ধরনের ব্যাকটেরিয়া। ফলে বমি, ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই আধা সেদ্ধ ডিম খাওয়া থেকে বিরত থাকুন।

আরও পড়ুন : কাঁচা আম খাওয়ার ৫ উপকারিতা

কাঁচা ডিম খাবেন না : অনেকের ধারণা কাঁচা ডিম খেলে বেশি পুষ্টি পাওয়া যায়। এটিও পুরোপুরি ভুল। কারণ কাঁচা ডিমে থাকে এভিডিন নামক এক ধরনের প্রোটিন। এই প্রোটিন আমাদের শরীরে বায়োটিনকে কাজ করতে বাঁধা দেয়। ফলে ত্বক ও চুলের ক্ষতি হতে পারে। তাই কাঁচা ডিম খাওয়ার অভ্যাস থাকলে তা বাদ দিন।

ভাজা কিংবা পোচ : ভাজা কিংবা পোচ খাওয়ার চেয়ে ডিম সেদ্ধ করে খাওয়াই সবচেয়ে স্বাস্থ্যকর। তবে ভাজা কিংবা পোচও খেলে সেক্ষেত্রে তেলের ব্যবহার যেন সীমিত থাকে সেদিকে খেয়াল রাখবেন। সবচেয়ে ভালো হয়, যদি ওয়াটার পোচ করে খেতে পারেন। এতে তেল থাকে না। তবে খেতে ভালো লাগে। তাই এভাবে ডিম খাওয়ার অভ্যাস করতে পারেন।

আরও পড়ুন : ভূমিকম্পের সময় যা করনীয়

ডিমের কুসুম : ডিমের কুসুমে ফ্যাট থাকার কারণে অনেকে সেটি বাদ দিয়ে খান। তবে দিনে কুসুমসহ একটি ডিম খেলেও কোনো সমস্যা হয় না। এতে শরীরের জন্য প্রয়োজনীয় ফ্যাটের চাহিদা অনেকটাই পূর্ণ হয়। তবে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে ডিমের কুসুম এড়িয়ে চলবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা