প্রতীকী ছবি
লাইফস্টাইল

নারীদের মাথা বেশি গরম!

লাইফস্টাইল ডেস্ক: পুরুষদের তুলনায় নারীদের মস্তিষ্কের উষ্ণতা কিছুটা বেশি বলে জানিয়েছে কেমব্রিজের মলিকিউলার বায়োলজির একদল গবেষক।

আরও পড়ুন: রাজধানীর ১৬ স্থানে অস্থায়ী পশুর হাট

ব্রেইন জার্নালে প্রকাশিত এই গবেষণা ২০-৪০ বছর বয়সী ৪০ জন নারী-পুরুষের ওপর করা হয়। এডিনবার্গের রয়্যাল ইনফার্মারিতে একদিন সকাল, বিকেল ও সন্ধ্যায় গবেষণায় অংশ নেওয়া নারী-পুরুষের ব্রেইন স্ক্যান করা হয়।

গবেষকরা বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করে দেখেন, পুরুষের তুলনায় গড়ে প্রায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম থাকে নারীর মস্তিষ্ক।

সব মিলিয়ে মানুষের মস্তিষ্কের ভেতরের অংশের উষ্ণতা সর্বোচ্চ ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে দাবি গবেষকদের। তবে ঠিক কী কারণে এমন হয় তা নিয়ে নিশ্চিত নন গবেষকরা।

আরও পড়ুন: জাপানে শক্তিশালী ভূমিকম্প

কেমব্রিজ ইউনিভার্সিটির গ্রুপ লিডার ডা. জন ও’নিল বলেছেন, ‘এই গবেষণার সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হলো, জ্বর হলে শরীর যতটা উত্তপ্ত হয় ঠিক এর কাছাকাছি পৌঁছে যেতে পারে সুস্থ মানুষের মস্তিষ্ক। বিষয়টি সত্যিই বিস্ময়কর।’

গবেষকরা আরও জানান, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্কের শীতলতা কমতে থাকে। গবেষকদের ধারণা, নারীদের মস্তিষ্ক কিছুটা উষ্ণ থাকার কারণ হয়তো পিরিয়ডের সঙ্গে সম্পর্কযুক্ত।

তবে পুরো বিষয়টির সঙ্গে রাগান্বিত বা মেজাজ গরম করার কোনো যোগ আছে কি না, সে বিষয়ে কিছু জানাননি গবেষকরা। সূত্র: ডেইলি মেইল

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা