রাজনীতি

ফ্যাসিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্য বজায় রাখতে হবে: সাকি

দেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে। এই উগ্র দক্ষিণপন্থা দেশের ভালো চায় না। আমরা যেমন জাতিবাদী ফ্যাসিবাদ মোকাবিলা করেছি, তেমনই ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও সহ্য করব না। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ঐক্য অটুট থাকলেই সবার ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। গতকাল শুক্রবার বিকেলে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে এসব কথা বলেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম জোনায়েদ সাকি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এই দেশ আমাদের সকলের, সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে। আমি এবং আমার সরকার যা ওয়াদা করেছি পর্যায়ক্রমে সবকিছু পূরণ করা হবে।’ তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তাঁর শক্তি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো– উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

বাঞ্ছারামপুর এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা