সংগৃহীত ছবি
জাতীয়

ইন্টারনেট-কলরেট নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক : ইন্টারনেট ও কলরেট ব্যবহারসহ তথ্যপ্রযুক্তি সেবার ওপর আরোপিত সম্পূরক শুল্ক থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আরও পড়ুন : তারুণ্যের শক্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ

শুক্রবার (১৭ জানুয়ারি) এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

এনবিআর সূত্র জানায়, মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় (কলরেট, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি) সম্পূরক শুল্ক ২০ থেকে ২৩ শতাংশ করেছিল এনবিআর। এখন তা কমিয়ে আগের মতো ২০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে ইন্টারনেট সংস্থার (আইএসপি) সেবার ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্কও প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। ভ্যাট হার কমানোর এই সিদ্ধান্তের বিষয়টি কয়েক দিনের মধ্যে প্রজ্ঞাপনের মাধ্যমে চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন : হাজারীবাগে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

এনবিআরের দ্বিতীয় সচিব বদরুজ্জামান মুন্সী জানান, ‘কয়েক খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। সে অনুযায়ী রাজস্ব বোর্ড কার্যক্রম গ্রহণ করেছে। আশা করছি রোববারের মধ্যে এসআরও জারি হবে। আরও গুরুত্বপূর্ণ কয়েকটি পণ্যের বিষয়ে আলাপ-আলোচনা চলছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়িয়ে অধ্যাদেশ জারি করেছিল এনবিআর। এরপর উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে হঠাৎ করে বিপুলসংখ্যক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোয় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা