সংগৃহীত ছবি
টেকলাইফ

স্মার্টফোনের যেসব ফিচারের ব্যাপারে অনেকেই জানে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন এখন সব কাজেই ব্যবহার করা যায়। তবে স্মার্টফোনে আরও অসংখ্য ফিচার রয়েছে। যার অনেকগুলো আমাদের অজানাই থেকে যায়। আবার জানা থাকলেও সময়মতো ব্যবহার করছেন না। এমনই কয়েকটি ফিচার সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-

আরও পড়ুুন: গ্রাহকের তথ্য এআইকে দিচ্ছে মাইক্রোসফট

১) ফোন হারিয়ে গেলেও তা কোথায় আছে জানতে পারবেন অনায়াসে। ফোনের সেটিংস-এ গিয়ে সিকিউরিটি অপশনে যান। এ বার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেরস অপশন সেটার অপশনে বাঁ দিকের বক্সে ক্লিক করুন। এই অপশনের মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া ফোনের অবস্থান আপনি জানতে পারবেন এবং জরুরি তথ্য লক করে দিতে পারবেন।

২) কাউকে আপনার ফোন ব্যবহার করতে দেওয়ার আগে জরুরি তথ্য গোপন রাখুন। ল্যাপটপের মতো মোবাইলের গেস্ট মোড অন করে দিন। ফোনের ব্যবহারকারী আইকনে ক্লিক করুন। গেস্ট আইকন আসবে। এবার আপনার কাছে অপশন আসবে কোন তথ্য আপনি দেখাবেন এবং কোনটি গোপন রাখবেন। যেগুলো প্রয়োজন সিলেক্ট করে নিন।

৩) চোখের সমস্যা থাকলে ফোনের ছোট আইকন দেখতে সমস্যা হয়। আপনার ফোন ডিসপ্লের যে কোনো অপশন বড় করে দেখতে পাবেন। সেটিংসে গিয়ে অ্যাকসেসিবিলিটি অপশনের ম্যাগনিফিকেশনে যান। এবার যে কোনো আইকন জুম করে দেখতে পারেন।

৪) গাড়ি চালানোর সময় বা কোনঘ কাজে ব্যস্ত থাকলেও অনেক সময় ফোন ব্যবহার করা জরুরি হয়ে পড়ে। এই সময় হাত ব্যবহার না করেও ফোনে প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন। ইনস্টল করুন ‘ইভা ফেসিয়াল মাউস’। এই অ্যাপের সাহায্যে শুধু মাথা নাড়িয়েই আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে কন্ট্রোল করতে পারবেন।

৫) বেশি ফোন ব্যবহার করলে অনেক ব্যাটারিও খরচ হয়। তবে বেশিক্ষণ ফোনের ব্যাটারি ধরে রাখতে ফোনের হোমস্ক্রিনের ব্যাকগ্রাউন্ডের রং বদলে কালো করে ফেলুন। রঙিন ছবি বা ভিডিও স্ক্রিনসেভার রাখবেন না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা