সংগৃহীত ছবি
টেকলাইফ

অ্যামাজনকে বোকা বানিয়ে জালিয়াতি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ক্যামেরা, আইফোন এবং লক্ষাধিক টাকার দামি জিনিসপত্র লুট করেছে দুই যুবক।

আরও পড়ুন: ইনস্টাগ্রামের মতো বিশেষ ফিচার হোয়াটসঅ্যাপে

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন জানা গেছে, ডেলিভারি পার্টনারদের টাকা না দিয়েই মূল্যবান ইলেক্ট্রনিক্স পণ্যগুলো লুট করেছে তারা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের উরওয়া থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই দুই ব্যক্তির নাম রাজ কুমার মীনা (বয়স ২৩) এবং রাজস্থানের সুভাষ গুর্জার (বয়স ২৭)। দুই অপরাধীকে শনাক্ত করেছেন উরওয়া পুলিশ কমিশনার অনুপম আগরওয়াল।

দু’জনেই জাল পরিচয় ব্যবহার করে অ্যামাজন থেকে ১১ লাখ ৪৫ হাজার টাকার পণ্য অর্ডার করেছিল। এর মধ্যে রয়েছে দুটি উচ্চ-মূল্যের সোনি ক্যামেরা এবং ১০টি অন্যান্য আইটেম। অমিত নামে ভুয়া পরিচয় ব্যবহার করে অ্যামাজন থেকে পণ্য অর্ডার করে তারা।

ব্যাঙ্গালুরু কেএসআরটিসি বাস স্ট্যান্ডের কাছের একটি জাল ঠিকানা এবং যোগাযোগ নম্বর দেয় দু’জন। আইটেমগুলো ডেলিভারির সময় তাদের মধ্যে একজন ডেলিভারি এক্সিকিউটিভ বিভ্রান্ত করতে শুরু করে। ঠিক তখন আর একজন ক্রমানুসারে অন্যান্য আইটেমগুলোর সাথে বাক্সের লেবেলগুলোকে অদলবদল করতে থাকে। এরপর রাজ কুমার ইচ্ছা করে একটি ভুল ওটিপি দেয়, যার ফলে ডেলিভারি দিতে দেরি হয়। এ বিষয়ে ডেলিভারি এক্সিকিউটিভকে বলেন, যে তারা পরের দিন অর্ডারটি নেবেন। ডেলিভারি এক্সিকিউটিভ অজান্তে ১২টি আসল পণ্যের বদলে ভুল পণ্য নিয়ে চলে যান। পরের দিন, দুজনেই আসল পণ্যগুলো রেখে অর্ডারটি বাতিল করে দেয়।

অ্যামাজনের ডেলিভারি পার্টনার মাহিন্দ্রা লজিস্টিকসের কাছে ফেরত আসা পণ্যের স্টিকারগুলো সন্দেহজনক মনে হয়। তারপর তারা সেটি অ্যামাজনকে জানায়।

পরে পুলিশি তদন্ত দেখা যায়, অভিযুক্তরা আসল সোনি ক্যামেরাগুলো নকল আইটেমগুলোর সাথে পরিবর্তন করে নিয়েছে। উরওয়া পুলিশ তারপর তাদের প্যাটার্ন শনাক্ত করে এবং যখন অভিযুক্তরা শহর ছেড়ে যাওয়ার চেষ্টা করে তখন তাদেরকে গ্রেফতার করে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা