সংগৃহীত ছবি
টেকলাইফ

গ্রাহকের তথ্য এআইকে দিচ্ছে মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক: বিশ্বসেরা প্রযুক্তি সংস্থা ও প্রতিষ্ঠানগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স- এআই কাজে লাগিয়ে পরিষেবা আরও উন্নত করার চিন্তা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্ব যখন বুঁদ হয়ে আছে তখন এর নেতিবাচক দিকও সামনে আসছে।

আরও পড়ুন: ‘ডিজিটাল গ্রেফতার’ ফাঁদে শিক্ষার্থী

মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট নাকি গ্রাহকদের তথ্য ব্যবহার করে এআইকে প্রশিক্ষণ দিচ্ছে।

মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ্লিকেশন- যার অন্তর্ভুক্ত ওয়ার্ড ও এক্সেল, সেই তথ্য ব্যবহার করা হচ্ছে এআই মডেলকে শিক্ষিত করতে।

সম্প্রতি সোশাল মিডিয়া ইউজাররা উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থার ‘কানেক্টেড এক্সপিরিয়েন্স’ ফিচারটি নিয়ে।

দাবি করা হয়েছে, সম্ভবত ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হচ্ছে এআই মডেলকে প্রশিক্ষিত করতে। কিন্তু এই ধরনের সমস্ত দাবি নস্যাৎ করে দিচ্ছে মাইক্রোসফট।

তারা বলছে ভুল বোঝাবুঝির সৃষ্টিই হয়েছে ‘কানেক্টেড এক্সপিরিয়েন্স’ ফিচারটি নিয়ে। কিন্তু এই ফিচার ইউজারদের তথ্য নিচ্ছে না। বরং অনলাইন ইমেজ সার্চ অথবা ইন্টারনেটে লভ্য তথ্যই তারা কাজে লাগাচ্ছে বলে দাবি করা হয়।

রয়টার্সকে মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, এই দাবি একেবারেই অসত্য। মাইক্রোসফট ক্রেতাদের তথ্য ব্যবহার করে না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা