সংগৃহীত ছবি
জাতীয়
হাজারীবাগে গোডাউনে আগুন

ভবনে ফায়ার সেফটি প্ল্যান ছিল না

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে ট্যানারির গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই ভবনের ভেতরে দাহ্য পদার্থ মজুত ও ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন : তারুণ্যের শক্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ

শুক্রবার (১৭ জানুয়ারি) আগুন নিয়ন্ত্রণে আসার পর প্রেস ব্রিফিংয়ে আসেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, গোডাউনে জুতা, প্লাস্টিক ও লেদার কারখানার বিভিন্ন দাহ্য পদার্থ মজুত ছিল।

তিনি বলেন, ভবনটি অত্যন্ত পুরোনো এবং এতে কোনো ফায়ার সেফটি ব্যবস্থা ছিল না। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও মালিকপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি।

আরও পড়ুন : ছুটির দিনেও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

তাজুল ইসলাম বলেন, আগুন ভবনের ৫, ৬ ও ৭ তলায় ছড়িয়ে পড়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে তিন ঘণ্টা। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি এই কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা